,

লতিফ সিদ্দিকীকে জামিন

news-image

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে দায়েরকৃত পৃথক ১০ মামলায় ক্ষমতাসীন দলের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাই কোর্ট। একই সঙ্গে ওই মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে আদালত। মঙ্গলবার বিচারপতি নেজামুল হক ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।
গত বছর নিউ ইয়র্কে টাঙ্গাইল সমিতির আয়োজনে এক অনুষ্ঠানে পবিত্র হজ নিয়ে বিরূপ মন্তব্য করায় তার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলা দায়ের করা হয়। এর মধ্যে চট্টগ্রামে সাতটি, চাঁপাই নবাবগঞ্জে একটি লক্ষ্মীপুরে একটি ও ঢাকার একটি মামলায় জামিন চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। আবেদনে মামলার কার্যক্রমের ওপরও স্থগিতাদেশ চাওয়া হয়। আজ মঙ্গলবার ওই আবেদনের ওপর শুনানি শেষে আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন আদেশের পাশাপাশি মামলা স্থগিত করে রুল জারি করে। এর আগে গত মে মাসে হাই কোর্টের একই বেঞ্চ লতিফ সিদ্দিকীকে আরো সাতটি মামলায় জামিন দেয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা