,

মিয়ানমারে স্কুলে হিজাব নিষিদ্ধের দাবি বৌদ্ধভিক্ষুদের

news-image

মিয়ানমারের স্কুলগুলোতে এবার মুসলিম ছাত্রীদের হিজাব নিষিদ্ধের দাবি জানিয়েছে বৌদ্ধভিক্ষুদের একটি প্রভাবশালী মহল।
বৌদ্ধভিক্ষুদের উস্কানিতে দেশটিতে ধর্মীয় অসহিষ্ণুতা ক্রমেই বাড়ছে। হিজাব বা বোরকা নিষিদ্ধের দাবি তারই নিদর্শন।
ধর্মীয় অসহিষ্ণুতার সাম্প্রতিকতম নিদর্শন হিসেবে গত সপ্তাহে রেঙ্গুনে আয়োজিত এক সম্মেলেনে স্থানীয়ভাবে মা বা থা নামে পরিচিত বৌদ্ধভিক্ষুদের একটি অংশ বলেছে, হিজাব স্কুলের নিয়মনীতির সঙ্গে যায় না। প্রায় ১৩০০ বৌদ্ধভিক্ষু এই সম্মেলনে অংশ নেয়। মা বা থা তাদের সুপারিশের একটি তালিকা প্রস্তুত করেছে যার মধ্যে মুসলিম ছাত্রীদের হিজাব বা বোরকা পরা নিষিদ্ধ করার সুপারিশও রয়েছে। সংগঠনটি দেশটির মুসলিমদের ওপর আরো নিয়ন্ত্রণ আরোপের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে তাদের সদস্যদেরকে নির্দেশ দিয়েছে। সম্মেলনে মা বা থা বলেছে, সরকারি স্কুলে মুসলিম ছাত্রীদের বোরকা বা হিজাব পরা ও তাদের ঈদের দিন নিষ্পাপ প্রাণীহত্যা নিষিদ্ধ করতে আমরা সরকারের কাছে জোর দাবি জানাবো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে