বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে পুলিশ-ডাকাত গোলাগুলি, আহত ৬, ট্রাক থেকে রাম দা উদ্ধার

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সোমবার (২২ জুন) সকালে রডভর্তি ট্রাক ডাকাতির সময়ে পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ডাকাত দলের এক সদস্য সহ পুলিশের একজন এস আই, এএসআই ও কনস্টেবল সহ পুলিশের ৫জন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ৩টি রাম দা, সুইস গিয়ার ও একটি কাটার উদ্ধার করা হয়েছে।চিকিৎসা শেষে দুপুরে ফতুল্লা মডেল থানায় সাংবাদিকদের এএসআই কামরুল হাসান জানান, সোমবার ফজর নামাজের আযানের সময় ঢাকা থেকে রড বোঝাই একটি ট্রাক ডাকাতি করে ফতুল্লার দিকে আসার সময় পোস্ট অফিস তুফানী জামে মসজিদের সামনে তাদের আটকের চেষ্টা করি। এসময় তারা ট্রাক দিয়ে আমাদের পুলিশকে বহন করা মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আমরাও মাইক্রোবাস নিয়ে তাদের পিছু নিলে তারা বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে আমরাও পাল্টা কয়েক রাউন্ড গুলি ছুড়ি। এক পর্যায়ে তারা আমাদের মাইক্রোবাসকে চাপা দিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যায়। এতে গাড়িতে থাকা ৫জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়। আহতরা হলেন, এসআই নাহিদ আহমেদ, এএসআই কামরুল হাসান, কনেস্টেবল মোজাম্মেল সুলতান, সোহেল ও ডাকাত কালাম। এরপরও আমরা তাদের পিছু নিলে তারা গুলি ছুড়ে (রংপুর-ট-৮১৭৩) নাম্বারের ট্রাক রেখে পালিয়ে যাওয়ার সময় ইব্রাহিম মিয়া কালাম নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়ে এবং অন্যরা পালিয়ে যায়। আটক ইব্রাহিম ফতুল্লার পাগলা জেলেপাড়া এলাকায় বসবাস করেন। তিনি আরও জানান, কত রাউন্ড গুলি ছোড়া হয়েছে সেটা এখনো গণনা করা হয়নি। তবে ট্রাকের ভিতর থেকে ৩টি রাম দা, সুইস গিয়ার ও একটি কাটার উদ্ধার করা হয়েছে। 

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা