,

সরাইলে ফায়ার সার্ভিসের পিকআপ ভ্যান খাদে, আহত ৪

news-image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় ফায়ার সার্ভিসের একটি পিকআপ ভ্যান খাদে পড়ে ৮ কর্মী আহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ফায়ার সার্ভিস কর্মী সঞ্জয় চন্দ্র মজুমদার, জাহিদ হোসেন, মহসিন হোসেন ও পিকআপ ভ্যানচালক মাহবুব হোসেন। তারা সবাই ঢাকায় ফায়ার সাভির্সের প্রধান কার্যালয়ে কর্মরত। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুজিবুর রহমান চৌধুরী জানান, ঢাকা থেকে বিভিন্ন মালপত্র নিয়ে ফায়ার সার্ভিসের নিজস্ব একটি পিকআপ ভ্যান সিলেট যাচ্ছিল। পথে শাহবাজপুর এলাকায় পেছন দিক থেকে একটি ট্রাক পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালের পানিতে পড়ে যায়। এসময় ওই গাড়ির চালকসহ ফায়ার সার্ভিসের ৪ কর্মী আহত হন।
আহতদের মধ্যে মহসিন হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে। দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মানিকুজ্জামান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের