,

শেরপুরের শ্রীবরদীতে বাড়ির সীমানা বিতণ্ডার জেরে প্রতিবেশীর হামলায় আহত এক শিশুর মৃত্যু হয়েছে ।

news-image

শেরপুরের শ্রীবরদীতে বাড়ির সীমানা বিতণ্ডার জেরে প্রতিবেশীর হামলায় আহত এক শিশুর মৃত্যু হয়েছে 
শ্রীবরদী থানার ওসি এস আলম জানান, তিন দিন আগে উপজেলার কুড়িকাহনীয়া কালিবাড়ি গ্রামের ওই ঘটনায় আহত হয়ে রোববার শিশুটি মারা যায়। 
নিহত ইয়াছমিন (১২) কালিবাড়ি গ্রামের ইয়াছিন আলীর মেয়ে। হামলায় আহত ইয়াছিন ও তার ভাই শামিম মিয়া শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ওসি এস আলম  বলেন, বাড়ির সীমানা গত শুক্রবার বিকালে ইয়াছিনের সঙ্গে প্রতিবেশী ছামিউল হকের ঝগড়া  হয়। “এক পর্যায়ে ছামিউল ও তার স্বজনরা ধারালো অস্ত্র দিয়ে ইয়াছমিন, তার বাবা ইয়াছিন ও চাচা শামিমকে কুপিয়ে আহত করে। আহতদের প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। “রোববার বিকালে ইয়াছমিনের অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।” এ ঘটনায় ইয়াছমিনের মা কোহিনুর বেগম সোমবার সকালে মামলা করার পর পুলিশ মতি মিয়া নামে একজন গ্রেপ্তার করেছে বলে জানান ওসি আলম।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা