,

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রায় ৬৩ কোটি টাকার বাজেট ঘোষণা

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০১৫-২০১৬ অর্থবছরের জন্য প্রায় ৬৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল ১১টায় পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই বাজেট পেশ করেন পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন।
প্রস্তাবিত বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৬২ কোটি ৯৭ লক্ষ ১৫ হাজার ও সম্ভাব্য ব্যায় ধরা হয়েছে ৬০ কোটি ৯৮ লক্ষ ৭৪ হাজার টাকা এবং সমাপনী স্থিতি এক কোটি ৯৮ লক্ষ ৪১ হাজার টাকা। উল্লেখ্য, গত ২০১৪-২০১৫ অর্থবছরে সংশোধিত বাজেটে আয় ছিল ৩৫ কোটি ৭৮ লক্ষ ৮৯ হাজার ও ব্যয় ছিল ৩৩ কোটি ৮ লক্ষ ১৮ হাজার টাকা এবং সমাপনী স্থিতি ছিল ২ কোটি ৫০ লক্ষ ৫৬ হাজার টাকা।
পরে সংবাদিকদের বাজেট সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর মেয়র। এসময় বর্তমান পৌর পরিষদের এটি শেষ বাজেট জানিয়ে পৌর মেয়র গত ৪ বছরে করা উল্লেখযোগ্য বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিবরণ দেন। বিকেলে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা