,

অস্বীকার করলেন আলিয়া

news-image

বিনোদন প্রতিবেদককরন জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির মধ্য দিয়ে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু আলিয়া ভাটের। প্রথম ছবির মাধ্যমেই বাজিমাত করেন ভারতীয় চলচ্চিত্রের ক্ষমতাধর পরিচালক-প্রযোজক মহেশ ভাটের এই ছোট কন্যা। শুধু তাই নয়, প্রথম ছবির মাধ্যমে স্ক্যান্ডালেও জড়ান তিনি। এ ছবিতে তিনি অভিনয় করেন বরুন ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। প্রথমদিকে সিদ্ধার্থের সঙ্গে আলিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠে। বিভিন্ন পার্টিতে তাদের একসঙ্গেও দেখা যায়। তাদের সম্পর্ক নিয়ে নানান কথা উঠলেও তা নিয়ে কোন বক্তব্য দেননি আলিয়া। সব সময়ই বিষয়টি এড়িয়ে গেছেন। ঠিক একই কাজ করেছেন সিদ্ধার্থ। তবে ‘এক ভিলেন’ ছবির শুটিংকালে শ্রদ্ধার সঙ্গে ঘনিষ্ঠ হন সিদ্ধার্থ। এ ছবির পর শ্রদ্ধার প্রশংসায়ও পঞ্চমুখ ছিলেন তিনি। বিষয়টি একদমই মেনে নিতে পারেননি আলিয়া। আর তাই তো সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কের ইতি তিনি এখানেই টানেন। এরপরই বরুন ধাওয়ানের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেন আলিয়া। যার দরুন বরুনকে আগের  চেয়ে ভাল করে চেনার সুযোগ হয় তার। তাদের বন্ধুত্ব এক সময় প্রেমে রূপ নেয়। মিডিয়ায়ও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এমনকি বরুনের হাতে হাত রেখে ঘনিষ্ঠভাবে বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও আলিয়াকে হাজির হতে দেখা গেছে। কিন্তু বরুন ধাওয়ানকে ঘিরে সম্প্রতি একাধিক নারীর ঘনিষ্ঠতা বাড়লে এখান থেকেও দূরে সরে যান আলিয়া। যেখানে এসব বিষয়ে কথা বলতে নারাজ ছিলেন আলিয়া সেখানে সম্প্রতি এ বিষয়ে খোলামেলা বক্তব্য প্রদান করেছেন এ অভিনেত্রী। এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ কিংবা বরুনের সঙ্গে নিজের সম্পর্কের কথা সাফ অস্বীকার করেছেন আলিয়া। এ বিষয়ে তিনি বলেন, বরুন ও সিদ্ধার্থ আমার অনেক ভাল বন্ধু। সেটা এখনও রয়েছে তারা। কিন্তু এরচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্কের কোন অবকাশ নেই তাদের সঙ্গে। কখনও ছিল না, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও নেই। আমি এখন শুধু কাজ নিয়ে ভাবতে চাই। প্রেমের জন্য আমার কোন সময় নেই।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ