,

এই ঈদেও থাকছেন হুমায়ূন আহমেদ

news-image

বিনোদন প্রতিবেদকনা থেকেও তিনি আছেন। তাঁর সৃষ্টি মানেই আমাদের উৎসবের বাড়তি পাওনা। তিনি হুমায়ূন আহমেদ। আসছে ঈদুল ফিতর উপলক্ষে তৈরি হচ্ছে তাঁর গল্প অবলম্বনে একটি টেলিছবি ও দুটি নাটক। প্রিয় পদরেখা নামে টেলিছবিটি পুনর্নির্মাণ করছেন তাঁরই সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম। এতে অভিনয় করছেন ইরেশ যাকের, ঝুনা চৌধুরী, মুনিরা মিঠু, জয়ন্ত চট্টোপাধ্যায়, শবনম ফারিয়া। এদিকে তিথির নীল তোয়ালে উপন্যাস থেকে একই নামে নাটক নির্মাণ করেছেন মেহের আফরোজ শাওন। এতে অভিনয় করেছেন রিয়াজ, হাসান ইমাম, লায়লা হাসান, যোহরা ইতিশা। এই দুটি প্রযোজনাই প্রচার করা হবে চ্যানেল আইতে।
এ ছাড়া আগামী মাসের শুরুতে মেহের আফরোজ শাওন নির্মাণ করবেন ভালোবাসার গল্প নামে আরও একটি খণ্ড নাটক, যাতে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন শবনম ফারিয়া, সাব্বির আহমেদ ও স্বাধীন খসরু। এটি প্রচার করা হবে বাংলাভিশনে।
হুমায়ূন আহমেদের তিন সৃষ্টি নিয়ে কাজ করা প্রসঙ্গে তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, ‘আমরা প্রতিটি নির্মাণেই তাঁর স্ক্রিপ্ট এবং সংলাপ খুব মিস করি। যেটা তাঁর মতো করে বলানো কারও পক্ষেই সম্ভব নয়। আমরা চেষ্টা করেছি মাত্র।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ