,

অনেক সন্তান পেয়েছি এটাই বড় উপহার

news-image

 বেশির ভাগ সময় ‘বাবা’ চরিত্রে অভিনয় করেন আবুল হায়াত। অভিনয়ের বাইরেও তিনি দুই সন্তানের বাবা। আজ বাবা দিবস উপলক্ষে কথা হলো তাঁর সঙ্গে অভিনয়ে ও অভিনয়ের বাইরেও আপনি ‘বাবা’। কেমন লাগে? আসলে এ অনুভূতি অন্য রকম। আমার দুই মেয়ে। তাদের বাইরেও আমার অনেক সন্তান। তারা সবাই শ্রদ্ধা করে, ভালোবাসে। এমনকি অভিনয়ের বাইরেও তাদের অনেকে আমাকে বাবা বলে ডাকে। একজন বাবা হিসেবে এটা আমার কাছে ‘বোনাস’।  এখনকার বাবা এবং আপনাদের সময়কার বাবাদের মধ্যে কোনো পার্থক্য চোখে পড়ে কি? কিছুটা পার্থক্য তো আছেই। যেমন আমার বাবার সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকলেও বন্ধুত্বপূর্ণ  ছিল না। সব সময় একটা নির্দিষ্ট দূরত্ব থাকত। কিন্তু এখনকার বাবাদের সঙ্গে তাঁর সন্তানদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এটা একদিক থেকে ভালো। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, সব শিক্ষার পাশাপাশি সন্তানদের ‘স্বাধীনতা’ ব্যবহারের শিক্ষাটাও যেন দেওয়া হয়। এখন পর্যন্ত বাবা হিসেবে পাওয়া সেরা উপহার কোনটি? অনেক সন্তান পেয়েছি, এটাই বড় উপহার। সবাই নিয়মিত আমার খোঁজখবর নেয়। তা ছাড়া ওই সন্তানদের কাছ থেকে যেকোনো বিষয়ে পরামর্শ নিই। নানা বিষয়ে আলাপ করি। এ ছাড়া একটি পত্রিকা আমাকে ‘জাতীয় বাবা’ উপাধি এবং আজাদ প্রোডাক্টস আমাকে ‘গ্র্যান্ড পাপা’ অ্যাওয়ার্ড দিয়েছে। এসবই আমার কাছে সেরা উপহার মনে হয়।

বাবা দিবসে আপনার বাবার উদ্দেশে কিছু বলার আছে কি? আমার বাবা অনেক আগেই পৃথিবী থেকে চলে গেছেন। তাঁর কাছে একটা কথাই বলার আছে, তাঁর সঙ্গে অনেক ভুল করেছি। অবুঝের মতো অনেক কিছু করেছি। তিনি যেন আমাকে ক্ষমা করে দেন। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে