বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কটল্যান্ডে প্রেমী ও প্রেমী নিয়ে ব্যস্ত মৌসুমী

news-image

নতুন ছবির শুটিং নিয়ে স্কটল্যান্ডে ব্যস্ত সময় কাটছে ঢাকাই ছবির প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীর। ১৭ জুন শুটিংয়ে অংশ নিতে স্কটল্যান্ড যান তিনি। একদিন বিশ্রামের পর স্কটল্যান্ডের বিভিন্ন মনোরম লোকেশনে ছবিটির শুটিং শুরু করেছেন বলেই আজ প্রথম আলোকে জানিয়েছেন মৌসুমী। মৌসুমীর নতুন এই ছবির নাম ‘প্রেমী ও প্রেমী’। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটির পরিচালক কলকাতার অশোক পাতি। ছবিতে মৌসুমী অভিনয় করছেন অতিথি চরিত্রে। ছবি প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘নতুন এই ছবিতে আমি অভিনয় করছি অতিথি চরিত্রে। ছবিতে নায়ক অঙ্কুশের বোন আমি। আমার সঙ্গে একজনের প্রেম হয়। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে। গল্প শুনে চরিত্র সম্পর্কে ভালো লাগার কারণে কাজটি করার সিদ্ধান্ত নিই। আপাতত ছবিতে নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গে এর বেশি কিছু বলতে চাচ্ছি না।’ ঢাকাই চলচ্চিত্রে বরাবরই প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গেছে মৌসুমীকে। চলচ্চিত্রের ভাবনা পছন্দ হলে যে তিনি অতিথি চরিত্রেও কাজ করেন তার প্রমাণ এর আগেও একবার মিলেছে। এস এ হক অলিকের ‘হৃদয়ের কথা’ ছবিতে প্রথমবারের মতো অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন মৌসুমী। এ নিয়ে দ্বিতীয়বার কোনো ছবিতে তাঁকে অতিথি হিসেবে দেখা যাবে। মৌসুমী জানান, ‘চলচ্চিত্রে উপস্থিতি অল্প সময়ের জন্য হলেও চরিত্রের গুরুত্ব কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তাই রাজি না হয়ে থাকতে পারিনি।’ ‘প্রেমী ও প্রেমী’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া এবং কলকাতার অঙ্কুশ। শুটিং শেষে আগামী ৩০ জুনের মধ্যে ঢাকার ফেরার ইঙ্গিত দিয়েছেন মৌসুমী। চিত্রনায়িকা মৌসুমী সম্প্রতি অনুষ্ঠিত মেরিল-প্রথম আলো পুরস্কারের সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। ফেরদৌস প্রযোজিত এক কাপ চা ছবিতে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার জেতেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা