,

রমজানে শয়তান শেকলে বাঁধা থাকলে মানুষ কিভাবে পাপ করে ?

news-image

ইসলামিক ডেস্কহাদিসে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে শয়তান শেকলে বাঁধা থাকে। তাহলে প্রশ্ন জাগে রমজান মাসে শয়তান শেকলে বাঁধা থাকলে মানুষ কিভাবে পাপ করে?
পিসটিভির ‘রমাদান এ ডেইট ইউথ জাকির নায়েক’ আলোচনায় জাকির নায়েককে এ প্রশ্নটি করা হয়। উত্তরে ডা. জাকির নায়েক কয়েকটি উত্তর দিয়েছেন।
প্রথম উত্তরে তিনি বলেন, রমজানে শয়তান বাঁধা থাকে মানে এ নয়, শয়তানকে মেরে ফেলা হয়। বরং তার ক্ষমতা এখনো আছে কিন্তু তীব্রতা অনেক কম। একটি উদাহরণ দিলে বিষয়টি বুঝা যাবে। যেমন সিংহ মুক্ত থাকলে মানুষের ক্ষতির সম্ভাবনা বেশি। আর যদি বাঁধা থাকে তাহলে ক্ষতির সম্ভাবনা কম। তবে এর মানে এ নয়, সিংহ বাঁধা থাকবে আর তার কাছে গেলেও সে ক্ষতি করবে না। রমজানে শয়তানের বিষয়টিও এমন সে বাঁধা থাকে। তবে তার কাছে গেলে সেও ক্ষতি করে।
দুই. শয়তান রমজান মাস ছাড়া বাকি এগার মাস মুক্ত থাকে। আর এগার মাসে সে মানুষকে যেভাবে প্রভাবিত করে তার ফলাফল রমজান মাসেও কিছুটা দেখা দেয়। যেমনÑড্রাগ ব্যবসায়ীরা প্রথমে কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণদের বিনামূল্যে ড্রাগ বিতরণ করে লোভ দেখিয়ে থাকে। কিছুদিন পর অল্প টাকার বিনিময়ে ড্রাগ দিয়ে থাকে। পরবর্তীতে তারা ড্রাগে আসক্ত হয়ে গেলে নিজেরাই ডিলারদের খুঁজে বের করে। ডিলারদের খুঁজে না পেলে বা ডিলাররা জেলখানায় বন্দি থাকলেও তারা নিজেরাই বিভিন্ন কেমিকেল মিলিয়ে ড্রাগ নিয়ে থাকবে। কারণ সে ড্রাগে আসক্ত। ঠিক সাধারণ মুসলমানরা যারা পাপ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তারাও পাপ আসক্তির কারণে রমজানে এসে পাপ করে থাকে। তবে যারা সারা বছরই পাপ কম করে তাদের পক্ষে রমজানে পাপ থেকে বিরত থাকাটা সহজ হয়।
তিন. যদিও অনেক বিশেষজ্ঞ বলেন, রমজানে বড় শয়তানরা বাঁধা থাকে আর ছোট শয়তানরা মুক্ত থাকে। তবে আমি বিষয়টি এভাবে দেখি যে, আল্লাহ তায়ালা কোরআনে সুরা নাসে বান্দাদের মানুষ শয়তান ও জ্বীন শয়তান উভয় থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনার জন্য বলেছেন, যারা মানুষের মনে কুমন্ত্রণা দিয়ে থাকে। তার মানে মানুষের মধ্যেও একপ্রকার শয়তান রয়েছে যারা মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে। অতএব তাদের মধ্যে জ্বীন শয়তানরাই বন্দি থাকবে। আর মানুষের ভেতরও তো এক প্রকার শয়তান বাস করে। যাদের প্ররোচনায় মানুষ পাপ করে থাকে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা