,

ইঁদুরের পেটে সোয়া ৭০০ কোটি টাকার ফসল

news-image

চলতি অর্থবছরে সারাদেশে ৭২৩ কোটি ৭২ লাখ ৭ হাজার ৩৫৫ টাকার ফসল গেছে ইঁদুরের পেটে।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী রোববার জাতীয় সংসদে এ তথ্য তুলে ধরেন। চট্টগ্রামের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নে মন্ত্রী বলেন, ২০১৪-১৫ অর্থবছরে ইঁদুরের কারণে দুই লাখ ৩৭ হাজার ৭৪৪ মেট্রিক টন ধানের ক্ষতি হয়েছে, যার বাজারমূল্য ৪৩৯ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৩৫০ টাকা। আর চালের ক্ষতির পরিমাণ ৬২ হাজার ৭৬৪ মেট্রিক টন, যার বাজারমূল্য ২০০ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকা। এই সময়ে ইঁদুরের কারণে গমের ক্ষতি পরিমাণ ২৯ হাজার ৬৬০ মেট্রিক টন। আর্থিক বিচারে এর পরিমাণ ৮৩ কোটি চার লাখ ৮০ হাজার টাকা। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশে বছরে ৩ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ও ১২ লাখ ৫৪ হাজার মেট্রিক টন গম উৎপাদন হয়। এই হিসাবে চলতি অর্থবছরে ইঁদুরের কারণে নষ্ট হওয়া শষ্যের পরিমাণ মোট উৎপাদিত খাদ্যের প্রায় ১ শতাংশ।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি