,

রমজানে রোজা রেখে বুক জ্বলা থেকে মুক্তি

news-image

স্বাস্থ্য ডেস্কআমরা রমজান ছাড়া অন্য সময়ে তিনবেলা খাই। নিয়ম করেই খাওয়া হয়। রমযান আসলে খাওয়ার এ নিয়মে ব্যাঘাত ঘটে। সারাদিন না খেয়ে থাকি। আবার রাতের অল্প সময়ের মধ্যে বেশ কয়েকবার খাই। এতে পাকস্থলির ওপর জাপ পড়ে। তখন দেখা দেয় এসিডিটির সমস্যা।
আমরা অন্যান্য সময়ের চেয়ে রমযানে বেশি খাই। এ খাবারগুলোও কিন্তু স্বাস্থ্য সম্মত নয়। ইফতারি বলতে আমরা যা বুঝি তা খেলে তো পেটে সমস্যা হবেই। সারাদিন না খেয়ে সন্ধ্যায় যখন আপনি তেলে চুপচুপে পেঁয়াজু পেটে ভরবেন পাকস্থলি বেচারা কি তা সহ্য করতে পারবে? পেট ফাঁপা, পেটে ব্যথা তো হতেই পারে। অনেকে ইফতারির সাথে রাজ্যের খাবার খান এতেও পাকস্থলির ওপর চাপ পড়ে। আর আগে থেকে যাদের আলসারের সমস্যা আছে তাদের তো কথাই নেই।
রোজার শুরুর দিনগুলোতে যে কেউ এ সমস্যায় আক্রান্ত হতে পারেন। এ সমস্যা থেকে রা পেতে হলে রমজান মাসে অতিরিক্ত না খেয়ে পরিমিত ও সুষম খাদ্য খান। এবারে বেশি পরিমানে না খেলে অল্প অল্প করে খেতে পারেন। ছোলা-মুড়ি পেটে এসিডিটি বাড়ায়। সুস্থ থাকতে চাই বাদ দিতে পারেন। সেই সাথে ভাজাপোড়া ও মসলাযুক্ত খাবার কম খান।
ইফতারিতে ফলের জুস বেশি করে পান করুন। ইফতারির পর অল্প অল্প পরিমানে কিন্তু বার বার পানি ও পানীয় পান করুন। রান্নার সময় তেল একটু কমিয়ে দিন।
বাইরের হালিম কিন্তু পেটে ব্যথা, বুক জ¦লা বাড়াবে, ভেবে দেখুন খাবেন কিনা? বন্ধ করুন কফি ও ধূমপান। একটু উচু বালিশে শুতে পারেন। গ্যাস্ট্রিকের সমস্যার জন্য এন্টাসিড, এন্টিহিসটামিন বা প্রোটন পাম্প ইনহিবিটর যেমন ওমিপ্রাজল, পেন্টোপ্রাজল ইত্যাদি ওষুধ খেতে পারেন। তবে যাদের আলসার আছে তারা রোজা রাখার আগে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা