,

আজ জিতলেই সিরিজ টাইগারদের

news-image

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান ওয়ানডে সিরিজের ২য় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে ভারতকে ৭৯ রানে হারিয়েছিলো টাইগাররা। ৩ ম্যাচের এ সিরিজে আজকের ম্যাচটি জিততে পারলেই ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিততে পারবে বাংলাদেশ।

এ বিষয়ে ক্রীড়া সাংবাদিক তারেক মাহমুদ জানান, আজকের ম্যাচে ভারতের উপরই চাপের পাল্লাটি বেশি থাকবে। কারণ, এই সিরিজ থেকে তো বাংলাদেশের হারানোর কিছু ছিলো না। ইতিমধ্যে একটা ম্যাচ জিতে যাওয়ায় ভালো অবস্থানে চলে গেছে বাংলাদেশ। আজকের ম্যাচটি যদি জিততে না পারে বাংলাদেশ তবুও একটি সুযোগ থাকবে। অন্যদিকে ভারতের জন্য এটা বলতে পারেন জীবন-মরন লড়াই। আজকের ম্যাচটি যদি ভারত হেরে যায় তবে সিরিজটাই হেরে যাবে তারা।

আজকে বাংলাদেশ জিতলে ভারতের বিরুদ্ধে এই প্রথম সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। আজকে বাংলাদেশ জিতবে এমন আত্মবিশ্বাস আমারসহ বাংলাদেশের ১৬ কোটি মানুষেরই রয়েছে। আর নিজেদের মাঠে খেলা, পরিচিত দর্শক তাই সবকিছু নিজেদের পক্ষেই আছে। শুধু একটাই বিষয়, সেটি হলো ভারত বাংলাদেশের চেয়ে শক্তিশালী দল। সেক্ষেত্রে আমার মনে হয়, বাংলাদেশকে জিততে হলে খুব ভালো খেলতে হবে।

তারেক মাহমুদ আরো বলেন, আমরা যতদূর জানি, আজকের খেলায় ৪ পেসারই থাকবে আর ব্যাটিং লাইনআপ আগের মতোই থাকার সম্ভাবনা বেশি। বোলিং ও ব্যাটিং এ তেমন কোনো পরিবর্তন হবে বলে আমার মনে হয় না।

ভারতের ওপেনার রোহিত শর্মা সংবাদ সম্মেলনে বলেন, প্রথম ম্যাচের ভুলগুলো নিয়ে তারা কাজ করেছেন। বাংলাদেশের ওপেনিং জুটি ১শ’র উপরে কাজ করেছেন। তাদের টার্গেট ছিলো প্রথমেই কয়েকটি উইকেট তুলে নেবে। তা পারেনি। তাই আজ সেই চেষ্টাই করবে বলে আমার মনে হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা