,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত, মহাসড়ক অবরোধ

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহি অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন, ইব্রাহিম মিয়া (২০) ও ইয়াসিন মিয়া (১৯)। শনিবার রাত ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম মিয়া সদর উপজেলার উত্তর সুহিলপুর গ্রামের অলি মিয়ার ছেলে ও ইয়াসিন মিয়া একই গ্রামের সোনা মিয়ার ছেলে। তারা দুইজনই অটোরিকশার যাত্রী ছিলেন।
এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী। আহতদের মধ্যে অটোরিকশা চালক সাইখুল ইসলামকে (১৬) আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় দুই ঘন্টা কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে উত্তেজিত জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নন্দনপুর বাজার থেকে একটি যাত্রীবাহি অটোরিকশা সুহিলপুরের দিকে আসছিল। অটোরিকশাটি নন্দনপুর বাজার থেকে কিছুদূর আসামাত্রই বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ইব্রাহিম মিয়া ও ইয়াসিন মিয়া মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
এদিকে দুর্ঘটনার নিহত ইব্রাহিমের লাশ সড়কে ফেলে রেখে দুই ঘন্টা কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এতে করে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই ঘন্টা পর রাত ১০টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নিহত দুই জনের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা