,

নিষিদ্ধ নেইমার ৪ ম্যাচ , কোপা শেষ

news-image

ক্রীড়া ডেস্কব্রাজিলের অধিনায়ক নেইমারকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে তিনি এবারের কোপা আমেরিকায় তিনি আর একটি ম্যাচও খেলতে পারবেন না। গ্রুপ পর্বে কলম্বিয়ার কাছে ০-১ গোলে পরাজয়ের পর তিনি প্রতিপক্ষ খেলোয়াড়দের সাথে ঝগড়া করায় তাকে এই শাস্তি দেয়া হয়েছে। প্রথমে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। তবে সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন শুক্রবার শাস্তি আবার মূল্যায়ন করে তাকে চার ম্যাচ নিষিদ্ধ করে। এছাড়া তাকে ১০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে। বুধবার ম্যাচের পর হতাশ নেইমার কলম্বিয়ার পাবলো আরমেরোকে বল কিক করেন। এ নিয়ে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে এই শাস্তি। ওই ঘটনায় কলম্বিয়ার কার্লোস বাক্কাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। উভয়েই এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা