,

টিভিতে আজ নবী মুহাম্মদ (স.) এর কার্টুন প্রচারের সিদ্ধান্ত : নেদারল্যান্ডসে

news-image

আন্তর্জাতিক ডেস্কনেদারল্যান্ডসের কট্টর দক্ষিণপন্থী রাজনীতিক খ্রীয়ার্ট উইল্ডাহর্স জানিয়েছেন, তিনি আজ সেদেশের টেলিভিশনে নবী মুহাম্মদের কার্টুন প্রচার করবেন।

রাজনৈতিক দলগুলোকে তাদের বক্তব্য প্রচারের জন্য রাষ্ট্রীয় টেলিভিশনে যে সময় বরাদ্দ করা হয়, সেরকম একটি অনুষ্ঠানে এই কার্টুন প্রচারের পরিকল্পনা করছেন তিনি।

গত মাসে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে এই একই কার্টুনের প্রদর্শনী হয়েছিল। ঐ অনুষ্ঠানে দুজন সশস্ত্র ব্যক্তি হামলার চেষ্টা করার সময় নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত হয়। অনুষ্ঠানে খ্রীয়ার্ট উইল্ডার্সও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশ্ব জুড়ে মুসলিমরা যখন পবিত্র রমজান মাসে রোজা রাখছেন, সেরকম এক সময়ে নবী মোহাম্মদের কার্টুন টেলিভিশনে প্রচারের এই সিদ্ধান্তে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে নেদারল্যান্ডসের দূতাবাসগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তথ্য সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে