,

ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে কসবায় বিদ্যুৎ স্পর্শে অজ্ঞাত যুবকের মৃত্যু

news-image

বিশেষ প্রতিনিধি : শনিবার ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মালেক মিয়ার বাড়ী সংলগ্ন এলাকা থেকে ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে অজ্ঞাত (৩০) যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে স্থানীয় আইসক্রিম ফ্যাক্টরির ৩টি ট্রান্সফর্মার থেকে সংঘবদ্ধ চুরের দল একটি ট্রান্সফর্মার খুলে মাটিতে ফেলে দেয়। ওই সময় আরো একটি ট্রান্সফর্মার খুলতে গিয়ে অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু হলে চুরের দলের অন্যান্য সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে কসবা থানা পুলিশ সকালে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কসবা জোনাল অফিসের ডিজিএম মো. মকবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মোর্শেদ জানান, একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের খোঁজে বের করার চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে