,

বলিভিয়াকে উড়িয়ে দিয়ে শেষ আটে চিলি

news-image

মাতাল হয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনায় পড়লেন। পুলিশের হাতে অ্যারেস্ট হলেন। এই বিতর্কটা আরতুরো ভিদালের। গেল কয়েক দিন এ নিয়ে ব্যাপক কথা চলছে। কিন্তু তার দেশ চিলি, এবারের কোপা আমেরিকা আয়োজক দেশ সেই বিতর্ককে ঝেড়ে ফেললো। বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল স্বাগতিক চিলি। চার্লস আরানগুইজ করেছেন দুই গোল। একটি গোল এসেছে আলেক্সিস সানচেজের কাছ থেকে, আরেকটি করেছেন গ্যারি মেদেল। অন্যটি আত্মঘাতী। এই হলো ৫ গোল। এই জয়ের মানে গ্রুপ 'এ' থেকে শীর্ষ দল হয়েই কোয়ার্টার ফাইনালে গেলো চিলি। শেষ আটে বুধবার তাদের ম্যাচ। প্রতিপক্ষ হতে পারে উরুগুয়ে বা প্যারাগুয়ে। একই গ্রুপ থেকে ইকুয়েডর মেক্সিকোকে হারানোয় ১৮ বছর পর আবার নক আউট পর্বে চলে গেছে বলিভিয়া। চিলির বিপক্ষে অবশ্য বলিভিয়াকে খুঁজে পাওয়া যায়নি। খেলার তিন মিনিটে লিড নিয়ে নেয় চিলি। গোল করেন আরানগুইজ। এরপরও সানচেজরা চাপ ধরে রাখে বলিভিয়ার ওপর। কিন্তু তাদের ডিফেন্স গোল হতে দিচ্ছিল না। ৩৭ মিনিটে আবার ব্রাজিলের প্রতিরোধ ভাঙে। ২-০ গোলের লিড এনে দেন সানচেজ। এই দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় চিলি। বিরতি থেকে ফিরে আবার প্রতিপক্ষের ওপর ঝাপিয়ে পড়ে চিলি। তবে ৬৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আরেকটি গোল পেতে। ম্যাচের প্রথম গোল করা আরানগুইজ নিজের দ্বিতীয় গোল করেন। ৭৯ মিনিটে মেদেল চতুর্থ গোলটি করেন। খেলার শেষ হওয়ার মিনিট চারেক আগে রালদেস আত্মঘাতি গোল করে চিলির গোল সংখ্যা করেন ৫।  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ