,

শহিদকে খুব দরকার শ্রদ্ধার!

news-image

বিনোদন প্রতিবেদকএতদিন শোনা গেছে বলিউড তারকা শহিদ কাপুরের প্রতি শুধু সোনাক্ষি সিনহারই দুর্বলতা ছিল। আরও যে কত নায়িকার স্বপ্নের পুরুষ তিনি তা  বোঝাই যায়নি। অবশ্য এখন সেসব অনেকটা পরিষ্কার হচ্ছে। সোনাক্ষি সিনহার সঙ্গে গোপনে প্রেম ছিল শহীদের সেটা সবারই জানা। কিন্তু ‘হায়দার’ ছবির সহশিল্পী শ্রদ্ধা কাপুরও যে মনে মনে তাকে চান সেটা কেউই বা জানত না। অবশ্য আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেমের কারণে তখন সেটা প্রকাশ না পেলেও এখন একটু একটু করে মুখ খুলছেন শ্রদ্ধা। শহিদের প্রতি তার লুকায়িত ভালবাসার বহিঃপ্রকাশ ঘটে সম্প্রতি রেমো ডি’সুজার নাচে গানে ভরপুর একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবরে। এবারই প্রথম এ ধরণের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শ্রদ্ধা। এক সাক্ষাতকারে তিনি বলেন, নাচে আমি এতটা পারদর্শী নই। যা শহিদ খুব ভাল জানেন। নাম ঠিক না হওয়া এ ছবিতে কাজ করতে গেলে তার অভাবটা খুব ভালভাবে টের পাবো। কিন্তু এ মুহুর্তে আমার তাকে খুব দরকার। শহিদের মতো একজন মানুষ সঙ্গে থাকলে আর কিছু লাগে না। তিনি সবক্ষেত্রেই অনেক বেশি এক্সপার্ট। শ্রদ্ধার এমন মন্তব্যে বলিউডে মুহুর্তেই হৈ চৈ পড়ে যায়। কারণ কিছুদিন বাদে শহিদের বিয়ে। আর তাই এ সময়ে তাকে নিয়ে এ ধরণের কথা বললে তো সেটা বিয়েতে কোন না কোন প্রভাব ফেলতেই পারে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা