,

১৫ বছর বয়স্ক খুনিকে ফাঁসি দিল পাকিস্তান

news-image

জোড়া খুনের দায়ে একজনকে ফাঁসি দিয়েছে পাকিস্তান। মৃত্যুদণ্ড প্রাপ্ত ঐ ব্যক্তি যখন অভিযুক্ত হন তখন তার বয়স ছিল ১৫ বছর। এছাড়া স্বীকারোক্তি নেওয়ার সময় তার উপর নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করছেন মানবাধিকার কর্মীরা।

 আফতাব বাহাদুর কে আজ বুধবার লাহোরের একটি কারাগারে ফাঁসিতে ঝুলানো হয়। ১৯৯২ সালে খ্রিষ্টান ধর্মাবলম্বী ঐ ব্যক্তিকে জোড়া খুনের দায়ে আইনের আওতায় আনা হয়। তখন তার বয়স ছিল ১৫ বছর। অ্যাক্টিভিস্টরা এই ফাঁসির ঘটনাকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রিপ্রিভ এর পরিচালক মায়া ফোআ বলেছেন পাকিস্তানের বিচার ব্যবস্থার জন্য আজকের দিনটি সত্যই লজ্জার। তিনি আরো বলেন “আদালত তার আইনজীবীদের কয়েকটি দিন সময় মঞ্জুর করেননি। সে সময়টা পেলে তার আইনজীবীরা তথ্য প্রমাণ হাজির করতে পারতো যার ফলে বাহাদুর দোষী নয় সেটা প্রমাণিত হত”।রিপ্রিভ বলছে মাত্র দুইজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে অভিযুক্ত করা হয়। যদিও ঐ দুই ব্যক্তি পরে তাদের বক্তব্য প্রত্যাহার করে এই বলে যে তাদেরকে নির্যাতন করা হয়েছিল। বিবিসি 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা