,

যিশুর স্মৃতিবিজড়িত গির্জায় আগুন

news-image
ইসরায়েলে যিশুখ্রিস্টের স্মৃতিবিজড়িত একটি গির্জায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে একটি বইয়ের দোকান ও ওই কমপ্লেক্সের অন্য কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর ইসরায়েলের গ্যালিলি সাগর তীরবর্তী তাবঘা গ্রামের ওই গির্জায় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে—এটি নিছক কোনো দুর্ঘটনা নয়—চরমপন্থী ইহুদিদের কাজ। খবর বিবিসির।
ইসরায়েলের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে—তাবঘা গির্জার দেয়ালে হিব্রু ভাষায় ‘মূর্তি ছুড়ে ফেলা হবে’ লেখা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে—এটি ইহুদি চরমপন্থীদের কাজ। এ ঘটনায় ১৬ ইহুদি কিশোরকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে  দেয়া হয়। খিস্টানদের বিশ্বাস—এই গির্জায় যিশু তার শিষ্যদের রুটি ও মাছ সংক্রান্ত অলৌকিক ঘটনা দেখিয়েছিলেন। এখানে অল্প কয়েকটি রুটি ও মাছ দিয়ে তিনি প্রায় পাঁচ হাজার লোককে খাইয়েছিলেন। এ কারণে ওই গির্জার নাম ‘মিরাকল অব দ্য লোভস অ্যান্ড ফিশেজ’ অর্থাত্ ‘রুটি ও মাছের মাজেজা’ রাখা হয়। প্রতিবছর কয়েক লাখ খ্রিস্টান গির্জাটি পরিদর্শন করে।
প্রসঙ্গত, গত বছরও এই গির্জায় চরমপন্থী ইহুদিদের একটি দল হামলা চালায়। এ সময় গির্জার ভেতর  থেকে মূর্তি ও ক্রুস বাইরে ফেলে দেয়া হয় এবং গির্জার বেঞ্চগুলো খালে ফেলে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা