বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণ নিয়ে গভীর সংকটে গ্রিস

news-image
গ্রিসের ঋণ সংকট সমাধানের চেষ্টাটি আবারো ব্যর্থ হয়ে গেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউরোজোনের অর্থমন্ত্রীদের বৈঠকে তেমন কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। ফলে ঋণ নিয়ে গভীর সংকটে পড়তে যাচ্ছে দেশটি। খবর- বিবিসি ও ডয়েচে ভেলের। লুক্সেমবার্গে অর্থমন্ত্রীদের বৈঠকের পর ইউরোগ্রুপের প্রধান জেরোয়ন ডিজেসলব্লোয়েম বলেন, ‘খুব সামান্য’ উন্নতি হয়েছে এবং ‘দৃশ্যপটে এখনো কোনো চুক্তি নেই’। তিনি আরো বলেন, গ্রিসের জন্য ‘খুব সামান্য সময় বাকি রয়েছে’। উল্লেখ্য, চলতি মাসের মধ্যেই গ্রিসকে আইএমএফকে ১.৬ বিলিয়ন ইউরো ফেরত দিতে হবে৷ আর পরবর্তী দুই মাসে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংককে দিতে হবে ৬.৭ বিলিয়ন ইউরো। এ লক্ষ্যে দাতাদের কাছ থেকে 'বেইল আউট' প্যাকেজের শেষ কিস্তি (৭.২ বিলিয়ন ইউরো) পেতে আলোচনা করেছিল গ্রিস৷ কিন্তু দাতাদের দেয়া সংস্কার প্রস্তাবে সম্মত হয়নি গ্রিস। গ্রিসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইইউ, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও আইএমএফ-এর বৈঠকে কয়েকটি বিষয় নিয়ে মতানৈক্য ছিল। দাতারা চাইছিল, গ্রিসের পেনশন ব্যবস্থায় সংস্কার আনতে, অর্থাৎ পেনশনের অর্থ কমাতে। কিন্তু গ্রিস তাতে রাজি নয়। গ্রিক প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস সাফ জানিয়ে দিয়েছেন সেই কথা। উলটো তিনি ইইউ নেতাদের সতর্ক করে বলেছেন, 'ইউরোপ যদি পেনশন কমানোর প্রস্তাব থেকে সরে না আসে তাহলে যে ঘটনা ঘটবে তাতে ইউরোপের কেউই লাভবান হবে না।' দাতাদের সঙ্গে গ্রিসের একটি চুক্তিতে উপনীত হতে না পারায় ইইউ’র শীর্ষ কর্মকর্তারা এখন প্রকাশ্যেই ইউরোজোন থেকে গ্রিসের বেরিয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলছেন। 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক