,

সাভারে ত্রিমুখী সংঘর্ষে আহত ২০

news-image

সাভারের বিরুলিয়া ইউনিয়নে জমি দখলকে কেন্দ্র করে যুবলীগ, এলাকাবাসী এবং পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষের গুলিবিদ্ধসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (১৯ জুন) গভীর রাতে বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শ্যামপুর এলাকার শাহাজাহান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান  ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, শুক্রবার গভীর রাতে বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার জমিতে সাইনবোর্ড লাগায় সাভার উপজেলা যুবলীগের আহ্বায়ক সেলিম মন্ডলের ভাই মহসিন মন্ডল। এ সময় স্থানীয় বাসিন্দা ইসমাইল বাধা দিলে বাক-বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। পরে স্থানীয় এলাকাবাসী এ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় ইসমাইল গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয়রা দাবি করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে পুলিশের একটি পিকআপে ভাঙচুর চালায়।
জমি সংক্রান্ত বিষয়ে নিয়ে এ সংঘর্ষ বাধে। এ ঘটনায় উভয় পক্ষের লোক জনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি এস এম কামরুজ্জামান।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা