,

কালীগঞ্জে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশত

news-image

লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের কালীগঞ্জ উপজেলার কাকিনা স্টেশনে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত অর্ধশত যাত্রী আহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকাল ৮টায় ৫২ মিনিটে বুড়িমারীগামী ৬৫ নম্বর কমিউটার ও লালমনিরহাটগামী ২৪০৪ নম্বর লোকাল ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়। এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা যায়, লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে লালমনিরহাটগামী ২৪০৪ নম্বর লোকাল টেন ও বুড়িমারীগামী ৬৫ নম্বর কমিউটার ট্রেন কাকিনা স্টেশনে ক্রসিং করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। আহতদেও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালমনিরহাট সদর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কমিউটার ট্রেনটির চালক তহিদার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে   জানান, কাকিনা স্টেশন মাস্টারের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটে। লালমনিরহাট রেলওয়ে থানা (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল