,

শিক্ষা প্রতিষ্ঠানের কেমিক্যাল যাচ্ছে জঙ্গিদের হাতে

news-image

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণা ল্যাবে ব্যবহূত কেমিক্যাল এখন জঙ্গি সংগঠনের হাতে। ল্যাবের কর্মকর্তাদের যোগসাজশে জঙ্গি সংগঠনের বিস্ফোরক বিশেষজ্ঞরা দোকান থেকে এসব কেমিক্যাল নিয়ে যাচ্ছে। এর সঙ্গে কেমিক্যাল বিক্রির দোকান মালিকদেরও সংশ্লিষ্টতা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের প্যাডে লিখিত চাহিদার বিপরীতে এসব কেমিক্যাল জঙ্গি গ্রুপের সদস্যরা দোকান থেকে সংগ্রহ করতো। আর এসব বিস্ফোরক দিয়ে তারা তৈরি করে ভয়ঙ্কর বোমা। জঙ্গিদের কাছে বিস্ফোরক সরবরাহের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ল্যাবরেটরি সহকারী ও তিন কেমিক্যাল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ল্যাব সহকারী গাজী মোহাম্মদ বাবুল, টিকাটুলির কেমিক্যাল বিক্রির দোকান এশিয়া সায়েন্টিফিকের মালিক রিপন মোল্লা, ওয়েস্টার্ন সায়েন্টিফিক কোম্পানির ব্যবস্থাপক মহিউদ্দিন এবং এফএম কেমিক্যালসের মালিক নাসির উদ্দিন। গ্রেফতারকৃতদের গতকাল জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নিয়েছে ডিবি।

র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতা-কর্মীদের কাছ থেকে যেসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, তার বেশিরভাগই তারা সংগ্রহ করেছে দেশীয় কেমিক্যাল গোডাউন অথবা কেমিক্যাল বিক্রির দোকান থেকে। এক শ্রেণীর ব্যবসায়ী অধিক মুনাফার লোভে এসব জঙ্গি সংগঠনের কাছে কেমিক্যাল বিক্রি করে দিচ্ছে। তাদের গ্রেফতার করা হলেও আইনের ফাঁক গলিয়ে বের হয়ে আবার একই ব্যবসা চালাচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে