,

ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতাল ভাংচুর

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ডাক্তারের ভুল চিকিৎসায় নাসির হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের টেংকের পাড়ে দি ন্যাশনাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার সকালে রোগীর স্বজনরা হাসপাতালে ভাংচুর চালিয়েছে। নিহত নাসির হোসেন ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর পৈরতলা এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।
নিহতের ছেলে জাকির হোসেন জানান, গত বুধবার রাতে পিত্তে পাথর জনিত রোগে নাসির হোসেনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে অস্ত্রপচারের জন্য নাসির হোসেনকে অপারেশন থিয়েটারে (ওটি) ঢুকানো হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সার্জারী বিভাগের কনসালটেন্ট ডা. এ.কে.এম নিজাম উদ্দিন নাসির হোসেনের অস্ত্রপচার করেন। কিন্তু ডাক্তারের ভুল চিকিৎসার কারণে অপারেশন টেবিলেই নাসির হোসেনের মৃত্যু হয়। পরে রাতেই ডা. এ.কে.এম নিজাম উদ্দিনসহ হাসপাতালের সব স্টাফরা পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার সকালে নিহত রোগীর স্বজনরা হাসপাতালে ভাংচুর চালান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযুক্ত ডা. এ.কে.এম নিজাম উদ্দিন বলেন, ন্যাশনাল হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে অপারেশনটি আমি সম্পন্ন করি। তবে আমার ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়নি।
জেলার সিভিল সার্জন ডা. হাসিনা আক্তার বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ