,

নারকেল তেলের ৮টি দারুণ ব্যতিক্রমী ব্যবহার

news-image

নারকেল তেল কি শুধুই চুলের জন্য কার্যকরী? অনেকে আবার প্রসেসড নারকেল তেল সুস্বাদু খাবার তৈরিতে ব্যবহার করেন। কিন্তু নারকেল তেলের ব্যবহার শুধু এই দু’ধরণের কাজেই সীমাবদ্ধ নয়। নারকেল তেলের রয়েছে আরও দারুণ কিছু ব্যবহার যা সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। চলুন তাহলে আজকে জেনে নেয়া যাক নারকেল তেলের এমনই ব্যতিক্রমী দারুণ কিছু ব্যবহার।
১) মশা দূরে রাখতে :

মশার উপদ্রবে বিরক্ত? আবার ঘরে মশা তাড়ানোর কিছু নেই? তাহলে এক কাজ করুন কয়েক ফোঁটা নারকেল তেলের সাথে পুদিনার এসেনশিয়াল অয়েল অর্থাৎ মিন্ট এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন এরপর তা ত্বকে ব্যবহার করুন। মশা দূরে পালাবে।

২) সানস্ক্রিন লোশনের মতো কাজ করে :

কেমিক্যাল সানস্ক্রিন লোশনে যদি ত্বকের সমস্যা হয় তাহলে বেছে নিন প্রাকৃতিক সানস্ক্রিন লোশন। সাধারণ নারকেল তেল এসপিএফ ৪ সানস্ক্রিন লোশন হিসেবে কাজ করে।

৩) ডিওডোরেন্টের মতো কাজ করে :

ঘামের যন্ত্রণা এবং ঘামের দুর্গন্ধের যন্ত্রণা থেকে মুক্তি পেতে ডিওডোরেন্টের মতো ব্যবহার করুন নারকেল তেল। খুব ভালো কাজে দেবে।

৪) দেহে এনার্জি সরবরাহ করে :

খাবার উপযুক্ত নারকেল তেল প্রতিদিন খেলে তা আপনার দেহে অনেক এনার্জি সরবরাহ করবে। এছাড়াও নারকেল তেলের লেউরিক অ্যাসিড এমসিএফএ হজম ক্রিয়া উন্নত করতে সহায়ক।

৫) শেভিং ক্রিম অ্যান্ড আফটার শেভ লোশন হিসেবে কাজ করে :

নারকেল তেল খুব ভালো শেভিং ক্রিমের কাজ করে। এছাড়াও শেভ করার পর আফটার শেভ লোশনের মতো কাজ করে এবং ত্বককে দারুণ ময়েশ্চারাইজ করে।

৬) বিষন্নতা ও দুশ্চিন্তা দূর করে :

নারকেল তেল মস্তিষ্ক রিলাক্স করতে বিশেষ ভাবে কার্যকরী। খাবার যোগ্য নারকেল তেল খাওয়া এবং মাথায় নারকেল তেলের ম্যাসেজ দুটোই কার্যকরী।

৭) মেকআপ রিমুভারের কাজ করে :

নারীরা যারা মেকআপ করেন দিন শেষে মেকআপ তুলে ফেলাটা ত্বকের জন্য অত্যন্ত জরুরী। নারকেল তেল খুব ভালো মেকআপ রিমুভারের কাজ করে। এবং এটি সাধারণ ময়েশ্চারাইজার হিসেবেও বেশ ভালো এবং ত্বকে বয়সের ছাপ প্রতিরোধ করে।

৮) ন্যাচারাল লিপগ্লস :

নারকেল তেল প্রাকৃতিক লিপগ্লস হিসেবেও অনেক কার্যকরী। এবং ঠোঁটের ত্বককে নরম রাখতে এর জুড়ি নেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে