,

তিস্তা ব্যারেজ খুলে দিয়েছে ভারত, বাংলাদেশে বন্যা

news-image

বন্যা ঠেকাতে গোজলডোবা ব্যারেজের সবগুলো কপাট খুলে দিয়েছে ভারত। টানা বর্ষণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সামলাতে না পেরে ফের এ ব্যারেজ খুলে দেয়া হয়েছে। এর ফলে তিস্তা নদীর পানি আবারো বিপদসীমার ওপর দিয়ে বইতে শুরু করেছে। ফলে নীলফামারীর ডিমলায় তিস্তাপাড় ও চরাঞ্চলে আবারো দেখা দিয়েছে বন্যা। এতে পবিত্র রমজান মাসের প্রথম দিনটাতেই এ অঞ্চলের মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পানি বাড়ায় শুক্রবার বিকেল দোয়ানী তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

তিস্তাপাড়ের গ্রাম পূর্বখড়ি বাড়ির মফিজ উদ্দিন(৫০) জানান, প্রথম রোজার দিনটিতেও আমাদেরকে তিস্তা নদীর সঙ্গে সংগ্রাম করতে হচ্ছে। উজানের পানিতে বাড়ি ঘরে হাটু পানি ঢকে পড়ায় গরু ছাগল ও হাসমুরগী নিয়ে চরম ভোগান্তিতে পড়েছি।

কিসামত ছাতনাই গ্রামের আব্দুল মান্নান(৫৫) জানান, তিস্তার পানি বাড়া-কমার মাঝে ভাঙ্গন দেখা দেয়ায় গ্রামের পুর্বদিকে বেশ কিছু আবাদী জমি ইতোমধ্যে নদীগর্ভে বিলিন হয়ে গেছে।

ডিমলা উপজেলার পুর্বছাতনাই ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল লতিফ খাঁন জানান, কয়েকদিন আগের বন্যার রেশকাটতে না কাটতে বৃহস্পতিবার রাত থেকে আবারো তিস্তাপাড় ও চরাঞ্চলে বসবাসকারী মানুষজন বন্যা কবলিত হয়ে পড়েছে। এতে এলাকায় বিশুদ্ধ পানিও জলের অভাব দেখা দিয়েছে।

টেপাখড়িবাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন জানান, তার ইউনিয়নের চরখড়িবাড়ি, উত্তর খড়িবাড়ি, দক্ষিণ খড়িবাড়ি, পুর্বখড়িবাড়ি গ্রামের প্রায় পাঁচ শতাধিক পরিবারের বাড়িতে তিস্তা নদীর পানি ঢুকে বন্যা দেখা দিয়েছে।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, উজানের ঢলে হঠাৎ করেই তিস্তা নদী ফুঁসে উঠে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ক্ষেত্রবিশেষে ১০/১২ঘণ্টা থাকার পর আবার পানি নেমে যায়। এতে নদীতে ফিরে আসে স্বাভাবিক অবস্থা। যতক্ষন তিস্তা বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকে ততক্ষন পর্যন্ত তিস্তা ব্যারেজের উজান ও ভাটিতে চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামের বাড়ি-ঘরে হাটু থেকে কোমড় পরিমান পানি উঠেছে।

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ