,

আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা জাতীয় পর্যায়ে ১৯তম

news-image

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা এবারের দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সেরা ২০এর তালিকায় ১৯তম স্থান অর্জন করেছে। সর্বমোট ৫৯জন পরীক্ষার্থীর মধ্যে এ প্লাস ২৭জন, এ ২৮জন এবং এ মাইনাস ৪জন পেয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে। অন্যান্য পরীক্ষাগুলোতেও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে। মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. গোলাম সারোয়ার সাঈদী বলেন; মাদরাসাটি উপমহাদেশ খ্যাত আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আল-কাদেরী (র.) দ্বীন প্রচারের লক্ষ্যে ১৯৩৭ সালে প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ গোলাম হাক্কানী পীর সাহেব (র.)এর একান্ত প্রচেষ্টায় কামিল স্তরে উন্নীত হয়। শিক্ষার সুষ্ঠু ও মনোরম পরিবেশে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকগণের নিবিড় তত্ত্বাবধানে শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ে এ সফলতা অর্জন সম্ভব হয়। এজন্য আমরা মহান আল্লাহর শোকরিয়া জ্ঞাপন করি।
 

 

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী