,

দ. কোরিয়ায় মার্স ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৩

news-image

দক্ষিণ কোরিয়ায় বৃহস্পতিবার মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়ালো। এদিকে কর্তৃপক্ষ এ ভাইরাস নিয়ন্ত্রণ করতে না পারায় জনমনে ভীতি বাড়ছে। অপরদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এ ভাইরাস নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের সমালোচনা করেছে। দক্ষিণ কোরিয়া এ ভয়াবহ সংকট অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে গত সপ্তাহ গোড়ার দিকের কর্তৃপক্ষের এমন দাবি সত্ত্বেও বৃহস্পতিবার নতুন করে এ ভাইরাসে আরো তিনজন মারা গেল। সৌদি আরবের বাইরে দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ আকারে এ ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে সেখানে আক্রান্ত রোগির সংখ্যা বেড়ে বর্তমানে ১৬৫ জনে দাঁড়িয়েছে। এসব রোগীর মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠায় ২৪ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া আক্রান্ত রোগীর মধ্যে বর্তমানে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে যেকোনো সময় মার্স ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বুধবার জানায়, দক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা একটি 'সতর্কবার্তা' এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে এ ভাইরাসের ব্যাপারে সচেতনতার ঘাটতি রয়েছে।

দক্ষিণ কোরিয়ায় নতুন করে মার্স ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা মঙ্গলবার পর্যন্ত অনেক কমে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় এ ভাইরাসের প্রভাব ক্রমে কমে আসছে বলে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছিল। তবে বুধবার নতুন করে এ ভাইরাসে আটজন আক্রান্ত হওয়ায় তা মিলিয়ে যায়। স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানায়, ৩৫ শতাংশ রোগী কোনো না কোনোভাবে আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিল। অপরদিকে রোগীদের ১৮ শতাংশ বিভিন্ন হাসপাতাল থেকে আক্রান্ত হয়।

এ ভাইরাস ছড়িয়ে পড়া রোধে বর্তমানে ৬ হাজার ৭ শ জনেরও বেশি লোককে আলাদা করে রাখা হয়েছে। এ ছাড়া আলাদা করে রাখা থেকে অপর প্রায় ৪ হাজার ৫ শ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ