,

মাঠে বসে ক্লাস মেঘ দেখলেই ছুটি

news-image

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার নিভৃত পল্লীতে একটি প্রাথমিক বিদ্যালয়ের নাম পশ্চিম শিবরাম প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন বেসরকারি হিসাবে থাকলেও সরকারিকরণ করা হয়েছে। মাত্র ৪ জন শিক্ষক-শিক্ষিকা। ফলে ৭ বছর যাবৎ ২ শতাধিক ছাত্রছাত্রীর ক্লাস নেয়া হয় বিদ্যালয়ের মাঠে। নামমাত্র একটি ভবন থাকলেও চারপাশে টিনের বেড়া। টিনের বেড়াগুলো ভেঙে গেছে। স্বাভাবিক বাতাসে স্কুলের বেড়ার টিন নড়াচড়া করে। আর স্কুল বলতে দুটি ঘর মাত্র। একটিতে শিক্ষকরা বসেন আরেকটিতে ক্লাস চলে। শুরু হলে চার পাশের শব্দে কোন ছাত্র পড়ালেখা করতে পারে না। স্কুল শিক্ষার্থী জোনাকি বেগম বলেন, ক্লাস রুমের চেয়ে মাঠে বসে পড়া ভাল। ভাংগা টিনের বেড়া, একটু বাতাস ও বৃষ্টি হলেই ক্লাসে পানি জমে। বাতাসে টিনের বেড়া উড়ে নিয়ে যায়। রোদ লাগে ও বৃষ্টিতে গা ভিজে যায়। ওই স্কুলের শিক্ষিকা আফসারী খানম জানান, উত্তরাকাশে মেঘ দেখলেই আমরা স্কুল ছুটি দিই। কারণ ভবনের অবস্থা ভাল নয়। দীর্ঘদিন ধরে স্কুলের ভবনের দৈন্যদশা। ভবন, চেয়ারটেবিল না থাকায় ছাত্রছাত্রীদের মাঠে ক্লাস করতে দেখা য়ায়। তারপরও মান ভাল হওয়ায় স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি। গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম জানান ঝড়ে বিধ্বস্ত হয়েছে স্কুলের ভবন। মাঠে ক্লাস চলছে সে বিষয়টি তিনি অবগত নন। তবে স্কুল ভবনটি নির্মাণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি