,

সুইস ব্যাংকে অর্থ বাড়ছে বাংলাদেশিদের

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা ক্রমাগত বাড়ছে। তবে পার্শ্ববর্তী দেশ ভারতীয়দের টাকা কমছে। গত এক বছরের ব্যবধানে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৩৬ শতাংশ, আর ভারতীয়দের অর্থ কমেছে ১০ শতাংশ। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সাল শেষে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের ৫০ কোটি ৬০ লাখ সুইস ফ্রাঁ (৪ হাজার ৩০০ কোটি টাকা) জমা পড়েছে। ২০১৩ সালে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ ছিল ৩৭ কোটি ২০ লাখ সুইস ফ্রাঁ ( ৩ হাজার ১৬০ কোটি)। গত ১৩ বছরের মধ্যে ২০১৪ সালেই সবচেয়ে বেশি অর্থ জমা পড়েছে। অন্যদিকে, গত ২০১৪ সালে সুইস ব্যাংকে ভারতীয়দের অর্থ ১০ শতাংশ কমে দাড়িয়েছে ১.৮ বিলিয়ন সুইস ফ্রাঁ বা ১২ হাজার ৬১৫ কোটি ভারতীয় রুপি।

২০১৪ সালের শেষে সুইস ব্যাংকে ভারতীয়দের ব্যক্তি বা প্রতিষ্ঠানের গচ্ছিত অর্থ রয়েছে ১ হাজার ৭৭৬ মিলিয়ন সুইস ফ্রাঁ অর্থাৎ ১২ হাজার ৩৫০ কোটি ভারতীয় টাকা এবং ওয়েল ম্যানেজার মারফত রয়েছে ৩৮ মিলিয়ন ফ্রাঁ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা