,

এক পুত্রের আশায় ১৫ কন্যা সন্তান!

স্বপ্ন কেবল একটা ছেলের। কিন্তু ছেলে আর হচ্ছে কোথায়। প্রতিবছরই তাই সন্তানের পরিকল্পনা। বছর বছর কোল আলো করে আসে কন্যা সন্তান। আবারও নতুন করে শুরু হয় ছেলের ভাবনা। কর্নাটকে এভাবেই ১৫ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক নারী। বৃহস্পতিবার ভারতের এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, স্বপ্ন কেবল একটা ছেলের। কিন্তু ছেলে আর হচ্ছে কই। ফি বছরই তাই সন্তানের পরিকল্পনা। বছর বছর কন্যা সন্তানের জন্ম। আবার নতুন করে ছেলের ভাবনা। কর্নাটকে এভাবেই পনেরটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক মহিলা। কর্নাটকের বিদার। দিনমজুরি করে সংসার চালান শেঠানি বাই আর তার স্বামী গোবর্ধন রাঠৌর । দারিদ্র্যের কারণে সংসার চালাতে কালঘাম ছুটে যায়। কিন্তু ছেলের স্বপ্ন ওঁদের ছাড়ে না। ছেলের আশাতেই বছর বছর অন্তসত্ত্বা হন শেঠানি বাই। প্রতিবারই কোল আলো করে আসে মেয়ে। গত পনের বছরে এভাবেই পনেরটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শেঠানিবাই। এর মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। গত এগারই জুন শেঠানির ছোট মেয়ের জন্ম হয়। তারপর থেকে খোঁজ নেই স্বামী গোবর্ধনের। কর্মসূত্রে মুম্বাইতে থাকেন গোবর্ধন। স্ত্রীর ফোনও ধরছেন না। ছোট মেয়েটিকে তাই আর বাড়ি আনতে পারেননি শেঠানি। হাসপাতালেই রেখে এসেছেন। তার করুণ আর্তি, ”আমি কী করতাম? খাব কী জানি না? সরকারও কিছু দিচ্ছে না। কী করব বুঝে উঠতে পারছি না। তাই মেয়েটাকে হাসপাতালেই রেখে এলাম।”

দিন মজুরির সংসারে এতগুলো পেট। সংসার চালানোর সঙ্গেই মেয়েদের বড় করে তোলার চিন্তা। তারমধ্যেই তিনজনের বিয়ে দিয়েছেন। বাকিরা ছোট বয়স থেকেই সামিল হয়েছে রুজির

শেঠানি বলেছেন,” আমাদের নিজেদের জমি জায়গা নেই। অন্যের জমিতে ঘর বানিয়ে আছি। কোনওরকমে খাবারের ব্যবস্থা করি”

শেঠানির বিষয়ে বিস্তারিত জেনে নারী ও শিশুকল্যাণ দপ্তর তাকে এক লাখ টাকা দেবে বলে জানিয়েছে। কিন্তু এর দায় কার? কেন আজও ছেলের আশায় কোনও মাকে বারবার অন্তসত্ত্বা হতে হয়? আর কবে ভাবব আমরা? কবে আসবে সচেতনতা?

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে