বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় দেড় শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী আটক

news-image

মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় গিয়ে চাকরি করায় দেড় শতাধিক বাংলাদেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দেশটির রাজধানী কুয়ালালামপুরের সানওয়ে পিরামিড ও এর আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সানওয়ে কমপ্লেক্সের ভেতরে বিভিন্ন রেস্টুরেন্ট ও পাশের নির্মাণ প্রকল্প থেকে প্রায় ৮০ জনকে আটক করে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ।
এছাড়া সানওয়ের বাইরে বিভিন্ন ভিডিও গেমস স্টোর থেকে ২৫ জন ও ক্লাং এলাকা থেকে আরও প্রায় ৫০ জন শিক্ষার্থীকে আটক করা হয়। আটক সবাই স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় অবস্থান করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, এসব শিক্ষার্থীরা বেশিরভাগই লিংকন ইউনিভার্সিটি, এডাম কলেজ ও ভিক্টোরিয়া কলেজের ছাত্র। এ কলেজগুলোর বিরুদ্ধে মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় মানবপাচারের অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, মালয়েশিয়ায় শিক্ষার্থীদের কোনো ধরনের পার্টটাইম কাজের স্বীকৃতি নেই। তারা পরিচয় গোপন রেখে রেস্টুরেন্ট ও নির্মাণ প্রকল্পে কাজ করে থাকে।

 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে