,

এ বছরের সবচেয়ে বড় সাইবার হুমকি

news-image

প্রযুক্তি ডেস্ক : ছদ্মবেশী অনলাইন ও মোবাইল বিজ্ঞাপনগুলোকে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এ বছরের অন্যতম শীর্ষ সাইবার নিরাপত্তা হুমকি হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রোর গবেষকেরা সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। খবর পিটিআইয়ের।

ট্রেন্ড মাইক্রোর প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার দুর্বৃত্তরা বিভিন্ন ওয়েবসাইটে যেসব বিজ্ঞাপন পোস্ট করে তাতে ম্যালওয়্যার ঢুকিয়ে রাখে। বিজ্ঞাপন নেটওয়ার্কে এ ধরনের বিজ্ঞাপনগুলো যথাযথ পরীক্ষা-নিরীক্ষার সুযোগ না থাকায় ঝুঁকি বেড়ে যায়।

ব্যবহারকারী যখন এই ধরনের ম্যালওয়্যারপূর্ণ বিজ্ঞাপনে ক্লিক করে তখন তাদের কম্পিউটারে ম্যালওয়্যার আক্রমণ করে। এতে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য দুর্বৃত্তদের হাতে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

গবেষকেরা জানিয়েছে, বিজ্ঞাপনের আড়ালে থাকা ছদ্মবেশী এই ম্যালওয়্যার পাসওয়ার্ড বা গুরুত্বপূর্ণ তথ্য চুরি ছাড়াও পুরো যন্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

ট্রেন্ড মাইক্রোর প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইল ফোন বিভাগে ঝুঁকির শীর্ষে রয়েছে অ্যাডওয়্যার। এখন পর্যন্ত ৫০ লাখ অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ৫০ লাখ ঝুঁকিপূর্ণ ম্যালওয়্যার খুঁজে পেয়েছে ট্রেন্ড মাইক্রো যা এ বছরের শেষ নাগাদ ৮০ লাখে পৌঁছে যেতে পারে।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা