,

রমজানে রোজাদারদের জন্য গুগলের ‘মাই রামাদান কম্প্যানিয়ন’

news-image

প্রযুক্তি ডেস্কবিশ্বজুড়ে মুসলমানদের সিয়াম-সাধনার পবিত্র মাস শুরু হয়ে গেছে। রমজান মাসে রোজা রাখার সময় ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বিশেষ একটি সাইট ‘মাই রামাদান কম্প্যানিয়ন’ চালু করেছে গুগল কর্তৃপক্ষ। গতকাল সকালে ওয়েব পোর্টালটি চালু করে গুগল। বিশেষ এ মাসজুড়ে বিভিন্ন টিপস বা পরামর্শ থাকবে সরাসরি এ সাইটটিতে। যাবতীয় পানাহার থেকে বিরত থাকার এ মাসে সূর্যোদয় ও সূর্যাস্তের নির্ভুল সময় জানিয়ে দেবে এ সাইট। সেহরি ও ইফতারের সময়ের সঙ্গে সঙ্গে রমজান মাসের স্বাস্থ্যকর খাবারের রেসিপি, স্থানীয় নিকটবর্তী হালাল রেস্টুরেন্টের তালিকা, রমজান মাস সম্পর্কিত ইউটিউবের ভিডিও ও অন্যান্য নানা গুরুত্বপূর্ণ বিষয় সংযোজিত করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনগ্যাজেট ও টেলিগ্রাফ। খুব সহজেই যাতে যে কেউ ব্রাউজ করতে পারেন, তার জন্য এ সাইটে কার্ডভিত্তিক ফরম্যাট রাখা হয়েছে। শুধু তাই নয়। গুগলের এ সরাসরি সাইটটি বেশ কয়েকটি অ্যাপের খোঁজ দেবে, যাতে রোজাদাররা তাদের পছন্দমতো কোন অ্যাপ বেছে তাদের স্মার্টফোন, আইপড, আইপ্যাড বা ল্যাপটপে ডাউনলোড করে নিতে পারেন। রমজানে কিভাবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মাধ্যমে শরীর সুস্থ-সবল রাখা যায়, সে বিষয়েও থাকবে বিভিন্ন পরামর্শ। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা