,

বাঞ্ছারামপুরে মালয়েশিয়ায় মানবপাচারের অভিযোগে ৭ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুরে মালয়েশিয়ায় অবৈধভাবে মানবপাচারের অভিযোগে শাহজাহান মিয়া (৬০) নামের একজনকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দরিয়াদৌলত গ্রাম থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় মালয়েশিয়া ফেরত যুবক ওবাইদুল হক বাদী হয়ে ৭জনকে আসামী করে বাঞ্ছারামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত শাহজাহান মিয়া উপজেলার চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। জানা যায়, উপজেলার দরিয়াদৌলত গ্রামের মালয়েশিয়া প্রবাসী শফিক মিয়া ও তার ভাই শাহজাহান একই গ্রামের পাঁচ যুবক আনোয়ার হোসেন (২৫), এরশাদ মিয়া (৩২), রবিউল আউয়াল (২৫), আবু মুছা (২৫) ও ওবায়দুল হক(২৬) অবৈধ ভাবে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর জন্য বাড়ি থেকে নিয়ে যায় গত জানুয়ারি মাসে। বাড়ি থেকে নিয়ে যাওয়ার পর পাঁচ যুবকের পরিবারের কাছ থেকে কক্সবাজারে আটকিয়ে রেখে তাদের প্রত্যেকের পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে টাকা নেন মানবপাচারকারী চক্রটি। টাকা নেওয়ার পর থেকে পাঁচ যুবকের তাদের পরিবারের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। মানবপাচারকারী চক্রটি ৫ যুবক গত ফেব্র“য়ারি মাসের শেষ সপ্তাহে সাগর পথে অবৈধ ভাবে মালয়েশিয়া যাওয়ার পথে মায়ানমার কোষ্টগার্ডের হাতে আটক হয়ে তিন মাস জেলে আটক থাকে। বাংলাদেশ সরকারের অনুরোধে গত ৮ জুন রাঙ্গামাটির নাইক্ষানছড়ির গুমগুম সীমান্ত দিয়ে ৫ যুবককে দেশে ফেরত পাঠায় মায়ানমার সরকার। বাড়ী ফিরে মালয়েশিয়া ফেরত ওবাইদুল হক গতকাল বৃহস্পতিবার বাদী হয়ে বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত গ্রামের শফিক মিয়া, শাহজাহান মিয়া, পাহারিয়াকান্দি গ্রামের শিশু মিয়া, উখিয়া উপজেলার হামিদ মিয়ার, ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর উপজেলার বলিখোলা গ্রামের শাহআলম, নরসিংদী জেলার বাহেরচরের জমির আলীও কুমিল¬¬ার হোমনার রফিকুল ইসলাম এই ৭ জনের নামে বাঞ্ছারামপুর থানায়  মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন। বাঞ্ছারামপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব জানান, মানব পাচারের অভিযোগে শাহজাহান মিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে ।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ