,

রোজায় ত্বকের যত্ন

news-image

তীব্র গরমে এবার রমজান শুরু। তাপমাত্রার পারদ প্রতিদিন ক্রমশ বাড়ছে। এ প্রচণ্ড গরমে শরীর থেকে অনেক পানি ঘাম হয়ে বেরোয়, ঘামাচির চুলকানি, র‌্যাশের জ্বলুনি হওয়া স্বাভাবিক। অতিরিক্ত ঘামের জন্য ত্বকের আদ্রর্তা কমে যায় ও ত্বক শুকনো হয়ে যায়। প্রতিদিন হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে- এটি ত্বকের স্বাভাবিক আদ্রতা ধরে রাখতে সাহায্য করে। পূর্ণবয়স্ক নারীর দিনে প্রায় দুই লিটার পানি পান করতে হবে। গোসলের আগে মুলতানি মাটি পুরো শরীরে লাগিয়ে ১৫ মিনিট পর গোসল করা যায়- তাহলে অনেক কম ঘাম হবে। স্ক্রাবার সব ধরনের ত্বকের জন্য আতপ চাল আধাবাটা করে নিন দুই চামচ, আটা দুই চামচ, নিমপাতা এক চা চামচ, কমলালেবুর খোসা বাটা এক চা চামচ, টমেটোর ক্কাথ এক চা চামচ। সব উপাদান একসঙ্গে মিশ্রণ করে মুখসহ প্রয়োজন মতো সারা শরীরেই লাগাতে পারেন। ১৫-২০ মিনিট পর ত্বকে টান ধরলে হালকা হাতে দুই-তিন মিনিট ঘষে ধুয়ে ফেলুন।ময়েশ্চারাইজার গোলাপজল, গ্লিসারিন ও অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে নিন। ময়েশ্চারাইজার হিসেবে নিয়মিত ব্যবহার করুন। শুষ্কত্বক সমপরিমাণ মিল্ক পাউডার, লেবুর রস, মধু এবং আমন্ড অয়েল মিশিয়ে ত্বকে লাগান, ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।তৈলাক্ত ত্বক সমপরিমাণ তরমুজের রস ও ক্ল্যালামাইন পাউডার ও এক চা চামচ পুদিনা পাতা পেস্ট করে নিন। মুখে মিশ্রণটি লাগিয়ে ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। স্বাভাবিক ত্বক এক টেবিল চামচ দুধ, এক টেবিল চামচ দূর্বাঘাস পেস্ট ও এক টেবিল চামচ বেসন মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক মিশিয়ে মুখে লাগিয়ে কিছুক্ষণ বৃত্তাকারে মাসাজ করে ধুয়ে ফেলুন। চুলের প্যাক দুটো পাকা কলা ও দুটো পেঁয়াজ ভালো করে ব্লেন্ড করে নিন। এর সঙ্গে মধু মেশান। চুলে এ হেয়ার প্যাক লাগিয়ে নিন। আধ শুকনো হলে পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে নিন। সানস্ক্রিন রোদে বেরোনোর আগে প্রাকৃতিক সানস্ক্রিন মুলতানি মাটি গুড়া করে বেরোনোর ১৫ মিনিট আগেই তা লাগান বা পাফ করে তবেই বাইরে যাবেন।

টিপস

* ঘাম হলেই মুছে ফেলুন।

* শরবত, ফলের রস বেশি পরিমাণে পান করুন। এতে তুলসীর বীজ মিশিয়ে নিলে শরীর ঠাণ্ডা হবে।

* কৃত্রিম রঙযুক্ত পানীয় গরমকালে বাদ দিন।

* প্রতিদিন অন্তত দুবার শাওয়ার নেয়া প্রয়োজন। বেরোবার আগেও ফেরার পর। সাধারণ টেম্পারেচারের ঠাণ্ডা পানিতে গোসল করুন।
* সুতি লিনেন এসব ফ্রেবিক ব্যবহার করুন।
* ডিওডোরান্ট ব্যবহারের বদলে রোজ মেরি বা রোজ অ্যাসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন।
* ঘামাচির জন্য সাদা চন্দন লাগালে অনেক উপকার পাওয়া যাবে।
* সানগ্লাস, ছাতা ব্যবহার করুন।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ