,

মাইক্রোসফট ছাড়ছেন নকিয়ার সাবেক প্রধান নির্বাহী স্টিফেন ইলোপ

news-image

প্রযুক্তি ডেস্ক : নকিয়ার সাবেক সিইও এবং মাইক্রোসফটের মোবাইল ডিভিশনের বর্তমান প্রধান স্টিফেন ইলোপ মাইক্রোসফট ছাড়ছেন। তার সাথে আছেন আরও চার কর্মকর্তা। মূলত ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবেই তাদের অবসরে পাঠাচ্ছে মাইক্রোসফট।২০১৪ সালে মাইক্রোসফট নকিয়া অধিগ্রহণ করার পর সেখানে যোগ দেন স্টিফেন ইলোপ। সত্য নাদেলাকে সিইও হিসেবে নিয়োগ দেওয়ার আগে স্টিফেন ইলোপকে এই পদের জন্য বিবেচনা করা হয়েছিল বলে জানা গেছে।

মাইক্রোসফট কর্মীদের কাছে এক ইমেইলের মাধ্যমে এই পরিবর্তনের কথা জানানো হয়েছ। এই পরিবর্তনের মাধ্যমে গ্রাহকদের হাতে আরও উন্নত পণ্য এবং সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন সত্য নাদেলা । আর এর মাধ্যমে স্টিফেন মাস্কের যে নেতৃত্ব হারিয়েছে মাইক্রোসফট, তার জন্য দুঃখও প্রকাশ করেন তিনি।স্টিফেন ইলোপ ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত মাইক্রোসফটের বিজনেস ডিভিশনের প্রধান হিসেবে কাজ করেছিলেন। ২০১০ সালের তিনি নকিয়ার প্রধান নির্বাহী হিসেবে যোগ দেন। ২০১৪ সালে মাইক্রোসফটে নকিয়া অধিগ্রহণ করার পর সেখানে যোগ দেন তিনি।

মাইক্রোসফটে ইলোপের স্থলাভিষিক্ত হবেন টেরি মেয়ারসন। তিনি নব্যগঠিত উইন্ডোজ অ্যান্ড ডিভাইস গ্রুপের প্রধান হিসেবে কাজ করবেন।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের