,

বনানীতে দুর্ঘটনায় নিহত ৩

news-image

ঢাকার বনানীতে প্রথম রোজার ভোরে দুই পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।নানী থানার এসআই আতাউর রহমান জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে আর্মি স্টেডিয়ামের উল্টো দিকে বনানী ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, একটি পিকআপ মুরগি নিয়ে ফ্লাইওভারের দিকে যাচ্ছিল। অন্যটি কুড়িল থেকে মাটি নিয়ে আসছিল। “মুখোমুখি সংঘর্ষ হলে দুই বাহনের ছয় আরোহী আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।”নিহতরা হলেন- মাটিবাহী ভ্যানের চালক আরিফ (২৫) ও তার সহকারী শামীম (২২) এবং মুরগীর ভ্যানের চালক মিজানুর রহমান (২৫)। মুরগীর ভ্যানের আরোহী সেলিম ও একদিন মিয়া এবং মাটিবাহী ভ্যান চালকের সহকারী আশিক হাসপাতালে ভর্তি আছেন বলে ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের এএসএই সেন্টু চন্দ্র দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের