,

ভারতের বিপক্ষে জয়ে ক্রিকেট দলকে খালেদার অভিনন্দন

news-image

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার সফরকারী ভারতকে ৭৯ রানে পরাজিত করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের বিজয় নিশ্চিত হওয়ার পরপরই বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানান তিনি। এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের এ সাফল্যের জন্য খালেদা জিয়া দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। 

উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৩০৭ রান করে বাংলাদেশ ক্রিকেট দল। জবাবে ২২৮ রান করতে গিয়ে সব উইকেট হারায় ভারত। বাংলাদেশ ম্যাচটি জিতে নেয় ৭৯ রানে।


 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা