,

কী করলেন ধোনি!

news-image

নিজের আগের দুই ওভারে দুজনকে ফিরিয়েছেন। এর মধ্যে ওয়ানডের সর্বোচ্চ ইনিংসের রানের মালিককে দিয়ে খুলেছেন উইকেটের খাতা। আজই ওয়ানডেতে অভিষিক্ত মুস্তাফিজুর রহমানকে শেষ পর্যন্ত খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে হলো। নিজের সপ্তম আর ইনিংসের ২৫তম ওভারটি শেষই করতে পারেননি। উইকেটে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ধাক্কা লেগে শেষ পর্যন্ত ড্রেসিংরুমে ফিরেছেন। আবার মাঠে ফিরতে পারবেন কিনা, এই প্রতিবেদন লেখার সময় বলার উপায় ছিল না।
ক্রিকেটের আইন বলবে ধোনি অন্যায় কিছু করেননি। তিনি তাঁর পথ ধরেই বলটা ঠেলেই সিঙ্গেল নেওয়ার জন্য ছুটেছেন। বরং মুস্তাফিজই ধোনির দৌড়ের পথের ওপর এসে পড়েন। কিন্তু আইনের ভাষায় সব লেখা থাকে না। আইনের ভাষাই শেষ কথা নয়। ধোনি চাইলে মুস্তাফিজের সঙ্গে ধাক্কাটা এড়িয়েও যেতে পারতেন। বরং রিপ্লে দেখে মনে হয়েছে, ভারতীয় অধিনায়ক যেন ক্ষণিকের জন্য মেজাজ হারিয়ে ইচ্ছে করেই ধাক্কাটা মেরেছেন। পলকা শরীর। এখনো বয়স ২০ বছরও হয়নি। ওয়ানডে খেলতে নেমেছেন আজই প্রথম। সেই মুস্তাফিজ ধোনির মতো পেটানো শরীরের ধাক্কা সামলে উঠতে পারবেন কেন? এর আগে আন্তর্জাতিক ম্যাচই খেলেছেন একটি। সেটিও টি-টোয়েন্টি। ১১ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ভারতীয় অধিনায়ক কি পারতে না সংঘর্ষটা এড়াতে? বলের দিকে চোখ ছিল মুস্তাফিজের। ধোনিরও। কিন্তু বলটা মি​ড অফের দিকে গিয়েছিল বলে মুস্তাফিজ ঘুরে গিয়েছিলেন। পেছন থেকে কে আসছে দেখার উপায় ছিল না তাঁর। কিন্তু ধোনি স্ট্রাইকিং প্রান্ত থেকে আস​ছিলেন। প্রথম দিকে চোখে না পড়লেও শেষ মুহূর্তে ঠিকই মুস্তাফিজকে দেখতে পান। আর সেই সময়ই সরে যাওয়ার বদলে যেন ইচ্ছে করেই ধাক্কা মেরে মুস্তাফিজকে সরিয়ে দেন। এর পর আম্পায়ারের কাছে অভিযোগও করেন। আইনত ধোনি ঠিক আছেন। কিন্তু ভারতীয় অধিনায়কের যে ভাবমূর্তি, এর সঙ্গে এটি যেন বড্ড বেমানান। এমনিতে ২০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ভারত ধুঁকছিল। ভীষণ চাপের মুখে পড়ে গিয়েছিল। হয়তো সেই চাপেরই বহিঃপ্রকাশ। কিন্তু আজ থেকে বহু দিন পরও যদি এই ঘটনার ফুটেজ দেখেন, ধোনি নিশ্চয়ই অনুতপ্ত হবেন। ভারত অধিনায়ক অবশ্য নিজেও এই ঘটনার পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। সাকিবের বলে মুশফিকের দুর্দান্ত ক্যাচ হয়ে ফিরেছেন। কিন্তু এখনো মাঠে ফেরা হয়নি ৩৭ রানে ২ উইকেট নেওয়া মুস্তাফিজের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে