বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তৃণমূলে দল শক্তিশালী করার তাগিদ প্রধানমন্ত্রীর

news-image
তৃণমূলে আওয়ামী লীগকে শক্তিশালী করতে সিলেটের নেতাদের তাগিদ দিয়েছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতিতে জেলা ও মহানগর আওয়ামী লীগের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, সংগঠন অত্যন্ত দরকার। সংগঠনটা সাংগঠনিকভাবে যেন গড়ে ওঠে সেদিকে নজর দেবেন।
ভারতের স্থলসীমা চুক্তি বাস্তবায়নসহ বিভিন্ন অর্জনের জন্য শেখ হাসিনাকে রোজার পর সিলেটে সংবর্ধনা দেয়ার কথা বলেন আওয়ামী লীগের কেন্দ্রীয়র সাংগঠনিক সম্পাদক মেসবাহউদ্দিন সিরাজ। জবাবে প্রধানমন্ত্রী বলেন, সংবর্ধনা দিতে হলে দিতে হবে তিন কন্যাকে। সিলেটের রুশনারা আলী, পাবনার রূপা হক এবং টিউলিপ- এই তিন কন্যা ব্রিটিশ পার্লামেন্টে সদস্য নির্বাচিত হয়েছে।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ১০টা ৫ মিনিটে সিলেট বিমানবন্দরে অবতরণ করে।
সেখানে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতির সময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আসেন।  

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা