রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাণিজ্যমন্ত্রীর সাথে উগান্ডার রাষ্ট্রদূতের বৈঠক

news-image

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, উগান্ডায় বাণিজ্যবৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। সেখানে বাংলাদেশের তৈরি সিরামিক, তৈরি পোশাক, ঔষধ, পাটের তৈরি পণ্য এবং প্লাষ্টিক সামগ্রীর প্রচুর চাহিদা রয়েছে। এছাড়া সেখানে কৃষি খাতে লাভজনক বিনিয়োগের সুযোগ রয়েছে। উগান্ডা সরকার চাইলে দু’দেশের মধ্যে বাণিজ্যমেলা এবং বি টু বি (বিজনেসম্যান টু বিজনেসম্যান) আলোচনার মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি করা সম্ভব। এক্ষেত্রে উভয় দেশের মধ্যে ডিউটি ফ্রি বাজার সুবিধা থাকা একান্ত প্রয়োজন। মন্ত্রী বলেন, বাংলাদেশ উগান্ডায় বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী। এ জন্য উগান্ডা সরকারের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

মন্ত্রী বুধবার তার কার্যালয়ে ভারতের নয়াদিল্লীতে নিযুক্ত (বাংলাদেশের সমবর্তী দায়িত্বপ্রাপ্ত) উগান্ডার হাইকমিশনার Eliabeth Paula Napeyok সাক্ষাৎ করতে এলে একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ডব্লিউটিও’তে স্বল্পোন্নত দেশের কো-অর্ডিনেটর হিসেবে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল পণ্যের জন্য স্বল্পোন্নত দেশসমূহের অনুকূলে ঞজওচঝ এর কতিপয় শর্তাবলী রহিতকরণের সময়সীমা ২০২১ সাল পর্যন্ত বর্ধিতকরণের প্রচেষ্টা চালাচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর এর মেয়াদ শেষ হবে। বালি সিদ্ধান্তের বাস্তবায়ন, বিশেষ করে সেবামূলকখাতে স্বল্পোন্নত দেশসমূহের জন্য ওয়েভার প্রথা চালু হলে এলডিসিভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ এবং উগান্ডা উভয় দেশ উপকৃত হবে। দাবি আদায়ের ক্ষেত্রে মন্ত্রী উগান্ডার সহযোগিতা ও সমর্থন চান।

বর্তমানে বাংলাদেশ উগান্ডায় সিরামিক, তৈরি পোশাক, ঔষধ, পাটের তৈরি পণ্য এবং প্লাষ্টিক সামগ্রী রপ্তানি করছে। উগান্ডা থেকে বাংলাদেশ মূলত তুলা আমদানি করছে। গত অর্থবছরে বাংলাদেশ উগান্ডা থেকে ৬ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে, একই সময়ে সেখানে ২ দশমিক ৪২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। সেখানে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৩ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার হলেও আমদানিকৃত তুলা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। উগান্ডায় অনুষ্ঠিত বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ এবং উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে মতবিনিময়ের মাধ্যমে রপ্তানি বৃদ্ধি করা সম্ভব। এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মুর্তজা রেজা চৌধুরী, অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. শওকত আলী ওয়ারেছি এবং ঢাকায় নিযুক্ত উগান্ডার অনারারি কনসাল আবুল হোসেন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

মির্জা আব্বাসকে আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত না ডাকলে আন্দোলন

কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত সংসদেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি থেকে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদত্যাগ

তিন দফায় সক্রিয় হচ্ছে বিরোধী জোট

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো

ঢাকায় বৃষ্টি হবে কি না, জানাল অধিদপ্তর

ইরানের তেল রপ্তানি কেন্দ্রে যুক্তরাষ্ট্রের বোমা হামলা