বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলায় বৃষ্টি বাধা, ১১৯/১

news-image

ক্রীড়া ডেস্কভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ চলাকালীন সময়ে বাধা হয়ে দাড়াল বৃষ্টি।
বৃষ্টির আগে বাংলাদেশের সংগ্রহ ১৫.৪ ওভারে ১ ইউকেট হারিয়ে ১১৯ রান।
এর আগে আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বিকেল ৩টায়। টস ভাগ্যে জয় হয় বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। উদ্বোধনী জুটি হিসেবে ব্যাট হাতে মাঠে নামেন তামিম ও সৌম্য সরকার।
৫৪ রান করে রান আউট হয়ে যান সৌম্য সরকার। তামিম ইকবালও ফিফটি করেছেন। এটা তার ক্যারিয়ারের ৩০তম ফিফটি।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী হন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। মাত্র ৪০ বলে দলীয় ফিফটি পূরণ করেন দুজন, যা ভারতের বিপক্ষে দ্বিতীয় দ্রুততম। এর আগে ২০১১ সালে ৩০ বলে দলীয় ফিফটি করেছিল বাংলাদেশ।
বাংলাদেশ দলে আজ দুজনের অভিষেক হচ্ছে। লিটন কুমার ও মুস্তাফিজুর রহমান প্রথমবারের মতো ওয়ানডে একাদশে সুযোগ পেয়েছেন।
এদিকে প্রথমবারের মতো চার পেসার নিয়ে ওয়ানডে খেলছে বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজার সঙ্গে পেসার হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা