বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫৭ তলা ভবন মাত্র ১৯ দিনে!

news-image

চীনের দক্ষিণাঞ্চলের চাংসা শহরের শহরতলীতে নতুন ৫৭ তলা বিশিষ্ট একটি সুউচ্চ ভবন নির্মাণ করা হয়েছে। চীনের অন্য গগণচুম্বী ভবনগুলোর তুলনায় এই ভবনটি খুব বেশি উচ্চ না হলেও এ ভবটি একটি জায়গায় দেশটির সব উচ্চ ভবনগুলোকে টেক্কা দিয়েছে।

৫৭ তলা এই ভবনটি মাত্র ১৯ দিনে নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসির অনলাইন সংস্করণ।

প্রায় ২০৪ মিটার উচ্চতার এই ভবনটি সাংহাইয়ে অবস্থিত চীনের সর্বোচ্চ ভবনের উচ্চতার তিনভাগের এক ভাগ থেকেও কম। নান্দনিকতায়ও ভবনটি তেমন নজরকাড়া নয়। কিন্তু যা বিস্ময়কর তা হল এর নির্মাণ দ্রুততা। ভবনটির প্রতি তিনতলা গড়ে একদিনে নির্মাণ করা হয়েছে।

ভবনটির নির্মাতা চীনা উদ্যোক্তা ঝ্যাং ইউয়ি মনে করেন, এটি কেবল শুরু। তার স্বপ্ন অনেক দূর পর্যন্ত বিস্তৃত। বিশ্বের নির্মাণ ঐতিহ্যে বিপ্লব আনতে চান তিনি। ব্রড গোষ্ঠীর এই প্রতিষ্ঠাতা কোম্পানির হ্যান্ডবুকে বলেছেন, 'শিল্পক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, পরিবহনে ও তথ্য জগতে মানুষের বিপ্লবের অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এখনও ভবন নির্মাণের ক্ষেত্রে বিপ্লবের অভিজ্ঞতা হয়নি।' 'এখন এই বিপ্লবও শুরু হলো', বলেন তিনি। কারাখানায় নির্মাণ করা হাজার হাজার স্টিল মডিউল জোড়া লাগিয়ে ছোট একটি আকাশ ছোঁয়া নগরী কয়েকদিনেই নির্মাণ করা সম্ভব হবে বলে দাবি করেছেন তিনি। ছোট শিশুদের মেকানো খেলনার মতো কারখানায় তৈরি করা ব্লক জোড়া লাগিয়ে ভবন তৈরি করা হবে। 

ঝ্যাং দাবি করেছেন, এই পদ্ধতিতে ভবন নির্মাণ শুধু দ্রুতই হয় না, একইসঙ্গে এটি নিরাপদ ও সস্তা। এবার তিনি 'ছোট' নমুনা ছেড়ে এই পদ্ধতি প্রয়োগ করে বিশ্বের সর্বোচ্চ আকাশচুম্বি ভবন নির্মাণ করার পরিকল্পনা করছেন। পরিকল্পিত এই ভবনের নাম হবে 'স্কাই সিটি'।

বিশ্বের বর্তমান সর্বোচ্চ ভবন ৮২৮ মিটার উঁচু দুবাইয়ের বুর্জ খলিফা নির্মাণে পাঁচ বছর লেগেছিল। কিন্তু ঝ্যাংয়ের ২২০ তলার খাড়া এই 'শহরটি' নির্মাণ করতে লাগবে মাত্র সাত মাস। চারমাস ফাউন্ডেশনে, আর তিনমাস ভবন খাড়া করতে। নির্মাণ শেষে এটি বুর্জ খলিফা থেকে ১০ মিটার বেশি অর্থাৎ ৮৩৮ মিটার উচ্চতার হবে। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা