,

আবারও ছোট পর্দায় পপি

news-image

চিত্রনায়িকা পপি কিছুদিন ধরে ছোট পর্দায় নিয়তিভাবেই অভিনয় করছেন। বিশেষ দিবসের টেলিভিশন নাটক কিংবা টেলিফিল্মে অভিনয় করে যাচ্ছেন। আগামী ঈদের জন্য একটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। জাহাঙ্গীর আলম সুমনের পরিচালনায় এর নাম 'ভালোবাসায় দুজনায়'। এ প্রসঙ্গে পপি বলেন, 'মূলত ভালোবাসায় দুজনায় টেলিফিল্মের গল্প ভালো লাগায় কাজটি করছি। আমি যথাসাধ্য চেষ্টা করছি আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে। আমার বিশ্বাস আমার কাজটি দর্শকের ভালো লাগবে।' এদিকে পপি জাহাঙ্গীর আলম সুমনের নির্দেশনায় 'সোনাবন্ধু' চলচ্চিত্রে অভিনয় করছেন ডিএ তায়েবের বিপরীতে। ২৯ মে মুক্তি পায় তার অভিনীত প্রয়াত আবদুল্লাহ আল মামুন পরিচালিত 'দুই বেয়াইয়ের কীর্তি'। গত বছরের শেষ প্রান্তে মুক্তি পায় পপি অভিনীত মুহাম্মদ জাকির খান পরিচালিত 'চার অক্ষরে ভালোবাসা' ছবিটি। দুটি চলচ্চিত্রেই তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস। পপি জানিয়েছেন, ঈদের পর নতুন দুটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হবেন তিনি। আসছে ঈদে জিএম সৈকতের পরিচালনায় 'লাভ স্পিড' টেলিছিবিতেও পপিকে দেখা যাবে। এতে তার সঙ্গে আছেন আমিন খান।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা