,

শাহরুখ-কাজলের দিলওয়ালে মুক্তি পাচ্ছে ১৮ ডিসেম্বর

news-image

এ বছরই মুক্তি পাবে রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবিটি। প্রযোজক সংস্থার ইচ্ছা মেনে নিয়েই পরিচালক রোহিত শেঠি ডিসেম্বরের মাঝামাঝি ছবিটির মুক্তির দিন ঠিক করেছেন। অক্টোবর থেকেই জোর কদমে শুরু হবে দিলওয়ালের প্রচার। শোনা যাচ্ছে ছবিটির প্রচারে রেকর্ড পরিমাণ অর্থ খরচ করতে চলেছে প্রযোজক সংস্থা। রোহিত-শাহরুখের যুগলবন্দির আগের সিনেমা চেন্নাই এক্সপ্রেসের সাফল্যের একটা বড় কারণ ছিল দারুণ প্রচার। চেন্নাই এক্সপ্রেসের মডেলেই দিলওয়ালের সাফল্য দেখতে চান পরিচালক। যদিও শোনা যাচ্ছে কাহিনী, চিত্রনাট্য, সংলাপের বিচারে দিলওয়ালে রোহিতের বাকি সব সিনেমার চেয়ে অনেক আলাদা। মুক্তির দিন ঘোষণার পর একদিকে যেমন ছবি তৈরির কাজে গতি আসছে, তেমনই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঝড় তুলেছে এ খবর। মুক্তির দিনের ঘোষণার পর থেকেই ফেসবুক ও টুইটারে ব্যাপক শেয়ার হতে শুরু করেছে এ ছবিটির। ক’দিনের মধ্যেই দিলওয়ালের টিজার মুক্তি পাওয়ার কথা। সম্প্রতি শুটিংয়ের সেট থেকে ছবি আপলোড করেছেন কাজল-শাহরুখ দুজনই। টুইটারে ছবির সঙ্গে ক্যাপশনে কাজল লিখেছেন, ‘অনেক দিন পর পুরনো বন্ধুর সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালাম। আপনারা হয়তো তাকে চিনবেন!’ শাহরুখের টুইটেও পাওয়া গেল বন্ধুত্বের জয়গান। শাহরুখ-কাজল জুটিকে শেষ দেখা গিয়েছিল ‘মাই নেম ইজ খান’ চলচ্চিত্রে। নতুন করে পুরনো জুটিকে দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। দিলওয়ালের শুটিং চলছে বুলগেরিয়ায়। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ