,

বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাব আনছে স্যামসাং

news-image

চলতি বছরে বিশ্বের সবচেয়ে পাতলা আট ও নয় দশমিক সাত ইঞ্চি মাপের দুটি মডেলের ট্যাব বাজারে আনতে পারে স্যামসাং। গত বছরে বাজারে আসা গ্যালাক্সি ট্যাব এস ৮ দশমিক ৪ ও ট্যাব এস ১০ দশমিক ৫ এর পরবর্তী সংস্করণ হিসেবে এ বছর বাজারে আসবে হালকা-পাতলা দুটি ট্যাব। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডার এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের টেলিকমিউনিকেশন ইকুপমেন্ট সার্টিফিকেশন স্টোর স্যামসাংয়ের দুটি মডেলের ট্যাবকে ছাড়পত্র দিয়ে এবং নতুন ট্যাবের কিছু তথ্য প্রকাশ করেছে। নতুন ট্যাব হিসেবে ট্যাব এস ২ এইটের এর ওজন হবে ২৬০ গ্রাম এবং এর আকার হবে ১৯৮ বাই ১৩৪ বাই ৫ দশমিক ৪ মিলিমিটার। অর্থাৎ আট ইঞ্চি মাপের ট্যাব এস ২ হবে পাঁচ দশমিক চার মিলিমিটার পুরু। আট ইঞ্চি মাপের এস ২ এর পাশাপাশি নয় দশমিক সাত ইঞ্চি মাপের একটি ট্যাবও বাজারে আনতে পারে স্যামসাং। ট্যাব এস ২ তে ট্যাবে থাকবে অ্যামোলেড ডিসপ্লে যার রেজুলেশন হবে ১৫৩৬ বাই ১০৪৮। অ্যান্ড্রয়েড ললিপপ চালিত এই ট্যাবে অক্টাকোর প্রসেসর ও তিন গিগাবাইট র্যাম সুবিধা থাকবে। পেছনে আট ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে এই হালকা-পাতলা। ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি এতে এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহারের সুযোগও থাকবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ